শনিবার, ৬ জুন, ২০২৬, ঢাকা

এনবিসি নিউজকে ‘ভুয়া সংবাদমাধ্যম’ বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬ জুন ২০২৬, ০৮:৪১ এএম

শেয়ার করুন:

এনবিসি নিউজকে ‘ভুয়া সংবাদমাধ্যম’ বললেন ট্রাম্প
ইরান যুদ্ধ পরিস্থিতি নিয়ে এনবিসি নিউজকে সাক্ষাৎকার দেন ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি নিউজকে ‘ভুয়া সংবাদমাধ্যম’ বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরান ইস্যুতে চলমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতি নিয়ে সংবাদমাধ্যমটিকে দেওয়া এক সাক্ষাৎকারের পর তিনি এমন মন্তব্য করেন।


বিজ্ঞাপন


শুক্রবার ধারণ করা ওই সাক্ষাৎকারের একটি অংশ এনবিসি নিউজ প্রকাশ করে, যেখানে ট্রাম্প ইরানের সঙ্গে সমঝোতা প্রক্রিয়া ও সামরিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। পুরো সাক্ষাৎকারটি রোববার প্রচার হওয়ার কথা রয়েছে।

সাক্ষাৎকারের পরপরই উইসকনসিনে এক গোলটেবিল বৈঠকে অংশ নেন মার্কিন প্রেসসিডেন্ট। সেখানে ট্রাম্প জানান, এনবিসির সঙ্গে আলোচনার সময় তিনি কিছুটা বিরক্ত হয়েছিলেন।

trump-1‘বৃষ্টি হচ্ছিল বলে আমি তাদের ওপর একটু রেগে গিয়েছিলাম।’ -বলেন ট্রাম্প।

সাক্ষাৎকার চলাকালে অনুষ্ঠানস্থলের ছাদে প্রবল বৃষ্টির শব্দ শোনা যাচ্ছিল, যা আলোচনার পরিবেশকে কিছুটা প্রভাবিত করে।


বিজ্ঞাপন


মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, ‘আমি এতে খুশি ছিলাম না, কিন্তু আমরা ভালো সময় কাটিয়েছি।’ তখনই এনবিসিকে তিনি ‘ফেক নিউজ’ বা ভুয়া সংবাদমাধ্যম বলে উল্লেখ করেন। সূত্র: সিএনএন।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর