শুক্রবার, ৫ জুন, ২০২৬, ঢাকা

অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ভারত: জয়সওয়াল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫ জুন ২০২৬, ০৮:৩৪ পিএম

শেয়ার করুন:

অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ভারত: জয়সওয়াল

অবৈধভাবে ভারতে অবস্থানরত বাংলাদেশিসহ সব বিদেশি নাগরিকদের মোকাবিলা এবং তাদের ফেরত পাঠানোর জন্য আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে নয়াদিল্লি। 

শুক্রবার শুক্রবার (৫ জুন) দিল্লিতে নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। 


বিজ্ঞাপন


রণধীর জয়সওয়াল বলেন, ‘ভারতে অবস্থানরত সব বিদেশি নাগরিকের ক্ষেত্রে, তারা বাংলাদেশি হোক বা অন্য যেকোনো দেশের নাগরিক হোক- তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের আইন রয়েছে এবং সেই আইন অনুযায়ীই ব্যবস্থা নেওয়া হবে।’ 

তিনি আরও বলেন, নাগরিকত্ব যাচাইয়ের জন্য বেশ কয়েকটি আবেদন বাংলাদেশে পাঠানো হয়েছে এবং তা যাচাই হয়ে গেলেই ভারত সরকার নির্বাসন প্রক্রিয়া শুরু করবে।

জয়সওয়াল জানান, বাংলাদেশিদের ফেরত পাঠানোর ক্ষেত্রে দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। এরই মধ্যে তালিকাভুক্ত ব্যক্তিদের নাগরিকত্ব যাচাইয়ের জন্য প্রয়োজনীয় তথ্য বাংলাদেশের কাছে পাঠানো হয়েছে। এ বিষয়ে ঢাকার কাছ থেকে জবাব পাওয়ার পরই তাদের ফেরত পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে দিল্লি।

তিনি বলেন, ‘বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে প্রায় ৩ হাজার আবেদন বিচারাধীন রয়েছে, যেগুলো শিগগিগরই নিষ্পত্তি হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। আমরা প্রত্যাশা করি যে, যত দ্রুত সম্ভব এগুলোর নিষ্পত্তি করা হবে, যাতে ভারতে অবৈধভাবে অবস্থানরত ব্যক্তিদের নির্বাসন প্রক্রিয়া মসৃণ ও দক্ষতার সাথে এগিয়ে নেওয়া যায়।’ 


বিজ্ঞাপন


সূত্র: এএনআই, ইয়ন

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর