সাম্প্রতিক এক ফোনকলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘পাগল’ বলেছিলেন বলে স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লেবাননে আক্রমণ নিয়ে টেলিফোনে কথা বলার সময় তাদের মধ্যে বিস্ফোরক কথোপকথন হয়।
বুধবার মার্কিন সংবাদমাধ্যম আক্সিওসকে দেওয়া একটি সাক্ষাৎকারে ট্রাম্প একথা স্বীকার করেন।
বিজ্ঞাপন
ট্রাম্পকে প্রশ্ন করা হয়, যুক্তরাষ্ট্রর দীর্ঘদিনের বন্ধু ইসরায়েলি প্রধানমন্ত্রীকে তিনি ‘এফিং ক্রেজি’ (পাগল) এবং ‘অকৃতজ্ঞ’ বলেছেন কিনা। জবাবে ট্রাম্প জানান, তিনি সত্যিই একথা বলেছিলেন।
তিনি বলেন, 'আমি রেগে ছিলাম একথা বলব না। তবে রাগবশত নয়, লেবাননের উপর ইসরায়েলের ক্রমাগত আক্রমণে আমি বিরক্ত ছিলাম। আসলে আমি বলতে চেয়েছিলাম, বিবি (নেতানিয়াহুর ডাক নাম) আমাদের এটা থামানো উচিত।”
নেতানিয়াহুর সঙ্গে এখনো তার ভালো সম্পর্ক রয়েছে বলে সাক্ষাৎকারে দাবি করেন ট্রাম্প।
এর আগে নিজেদের এক সূত্রকে উদ্ধৃত করে আক্সিওস জানিয়েছিল, সোমবার নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের টেলিফোনে কথা হয়। এসময় মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলি প্রধানমন্ত্রীকে বলেন, ‘আপনি পাগল। আমি না থাকলে আপনার জেল হত। আমি আপনাকে বাঁচাচ্ছি। আপনাকে সবাই ঘৃণা করে। এই সব কিছুর জন্য ইসরায়েলকেও সকলে ঘৃণা করে।'
প্রসঙ্গত, গত মে মাসে ওয়াশিংটানে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ তত্ত্বাবধানে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করে লেবানন ও ইসরায়েল; কিন্তু চুক্তি স্বাক্ষরের পরও দক্ষিণ লেবাননে সামরিক অভিযান আরও বিস্তৃত করেছে ইসরায়েল। যুদ্ধবিরতি চুক্তি বজায় থাকা সত্ত্বেও হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াইয়ে লেবাননের আরও গভীরে ইসরায়েলি সেনাদের অগ্রসর হওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর জেরে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলোমান পরোক্ষ আলোচনা স্থগিত করে ইরান। এতে নেতানিয়াহুর ওপর ক্ষেপে যান ট্রম্প।
সূত্র: এনডিটিভি
এমএইচআর




