বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ঢাকা

আত্মরক্ষার্থে কুয়েত ও বাহরাইনে হামলা: আব্বাস আরাগচি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪ জুন ২০২৬, ১২:০৬ এএম

শেয়ার করুন:

আত্মরক্ষার্থে কুয়েত ও বাহরাইনে হামলা: আব্বাস আরাগচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, কুয়েত ও বাহরাইনে নতুন করে চালানো হামলা ছিল আত্মরক্ষামূলক।

বুধবার (৩ জুন) কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালায় ইরান। এ সময় বাহরাইনেও মিসাইল ও ড্রোন ছুড়ে দেশটি।


বিজ্ঞাপন


কুয়েত পরবর্তীতে জানায় তাদের ভূখণ্ডে ইরান আজ ৩০টি মিসাইল ও ড্রোন নিক্ষেপ করেছে।

এ হামলাকে আত্মরক্ষামূলক হিসেবে অভিহিত করে আরাগচি মাইক্রো ব্লগিং সাইট এক্সে লিখেছেন, যুদ্ধবিরতি লঙ্ঘন এবং আমাদের বেসামরিক অবকাঠামো ও জাহাজের ওপর যেখান থেকে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে আমাদের সেনারা সেসব স্থানকে টার্গেট করেছে। নিষেধাজ্ঞা ও যুদ্ধের মাধ্যমে যুক্তরাষ্ট্র যা অর্জন করতে পারেনি। আরেকটি যুদ্ধের মাধ্যমেও পারবে না।

ইরানের সশস্ত্র বাহিনীও এক বিবৃতিতে বলেছে, তাদের অবকাঠামো ও নৌবাহিনীর ওপর যেখান থেকে হামলা চালানো হয়েছে তারাও সেখানে পাল্টা হামলা চালিয়েছে।


বিজ্ঞাপন


এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর