বুধবার, ৩ জুন, ২০২৬, ঢাকা

ইসরায়েলি সেনা, ট্যাংক ও ঘাঁটি লক্ষ্য করে হামলার দাবি হিজবুল্লাহর

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩ জুন ২০২৬, ০৭:৪৬ এএম

শেয়ার করুন:

ইসরায়েলি সেনা, ট্যাংক ও ঘাঁটি লক্ষ্য করে হামলার দাবি হিজবুল্লাহর
ইসরায়েলি হামলার পর দক্ষিণ লেবানন থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। ছবি সংগৃহীত।

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর ওপর ১৩টি হামলা চালানোর দাবি করেছে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। সংগঠনটি বলেছে, এসব হামলায় ইসরায়েলি সেনাদের সমাবেশস্থল, সামরিক যান ও সেনা কমান্ড পোস্টকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

মঙ্গলবার পর্যন্ত পরিচালিত অভিযানের বিবরণ দিয়ে হিজবুল্লাহ এক বিবৃতিতে জানায়, তাদের যোদ্ধারা রকেট, কামানের গোলা, নির্দেশিত ক্ষেপণাস্ত্র ও হামলাকারী ড্রোন ব্যবহার করে ইসরায়েলি বাহিনীর অবস্থান ও অগ্রযাত্রা প্রতিহত করার চেষ্টা করেছেন।


বিজ্ঞাপন


বিবৃতিতে আরো বলা হয়, দক্ষিণ লেবাননের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় উভয় পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ হয়েছে, যেখানে ইসরায়েলি বাহিনী অভিযান চালাচ্ছে।

হাদ্দাথা ও আল-বালু এলাকায় একাধিক ইসরায়েলি মারকাভা ট্যাংকে হামলার দাবি করেছে হিজবুল্লাহ। এছাড়া একটি সামরিক যানের বিরুদ্ধে বিস্ফোরক ডিভাইস ব্যবহার করা হয়, যার ফলে ইসরায়েলি সেনারা অগ্রযাত্রা থামিয়ে বিমানবাহিনীর বিমান হামলার আড়ালে পিছু হটতে বাধ্য হয় বলে দাবি করা হয়েছে হিজবুল্লাহর বিবৃতিতে।

এ ছাড়া দক্ষিণ লেবাননের ঐতিহাসিক বিউফোর্ট দুর্গের আশপাশে এবং বিইয়াদা শহরে অবস্থান নেওয়া ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালানো হয়। হিজবুল্লাহর দাবি, এসব হামলায় একটি সামরিক কমান্ড সদরদপ্তর ও সাঁজোয়া ইউনিটগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হয়। সূত্র: আল জাজিরা।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর