রোববার, ৩১ মে, ২০২৬, ঢাকা

ইরানে যুক্তরাষ্ট্রের জড়ানো উচিত হয়নি: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩১ মে ২০২৬, ১২:০০ পিএম

শেয়ার করুন:

ইরানে যুক্তরাষ্ট্রের জড়ানো উচিত হয়নি: ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্রের জড়ানো উচিত হয়নি। শুধু তাই নয় ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ছিল একটি ‘বড় ভুল’।  তবে তিনি এও দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের হামলা না করলে ইরান এত দিনে পারমাণবিক অস্ত্রের অধিকারী হয়ে যেত।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব মন্তব্য করেন। সেখানে তিনি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতি, ইরান ইস্যু এবং অতীতের সামরিক অভিযানের বিষয়ে কথা বলেন।


বিজ্ঞাপন


ট্রাম্প বলেন, ইরাকে যা ঘটেছিল, সেটি ছিল অত্যন্ত বোকামিপূর্ণ সিদ্ধান্ত। আমাদের সেখানে যাওয়া উচিত হয়নি।

ইরান প্রসঙ্গে তিনি বলেন, আমাদের ইরানেও থাকা উচিত ছিল না। কিন্তু ইরানের সেই সক্ষমতা রয়েছে। যদি আমরা নয় মাস আগে বি-২ বোমারু বিমান দিয়ে হামলা না চালাতাম, তাহলে তারা এখন পারমাণবিক অস্ত্র পেয়ে যেত। তখন পুরো পরিস্থিতিই ভিন্ন হতো।

তিনি আরও দাবি করেন, ইরানের পারমাণবিক কর্মসূচি রুখে দিতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ট্রাম্পের ভাষায়, তাহলে হয়তো ইসরায়েল থাকত না, এমনকি পুরো মধ্যপ্রাচ্যই ভিন্ন পরিস্থিতির মুখোমুখি হতো।


বিজ্ঞাপন


ইরানের সামরিক বাহিনী সম্পর্কে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবেই তাদের সরাসরি লক্ষ্যবস্তু করেনি। তার মতে, ইরানের সামরিক বাহিনীর একটি অংশ তুলনামূলকভাবে ‘মধ্যপন্থী’।

তিনি বলেন, আমরা তাদের সামরিক বাহিনীকে অনেকটাই অক্ষত রেখেছি, কারণ আমরা মনে করি তারা কিছুটা মধ্যপন্থী। তবে অন্য কিছু গোষ্ঠী রয়েছে, যারা মধ্যপন্থী নয়। আমরা তাদের নেতৃত্বের বিভিন্ন স্তরকে লক্ষ্যবস্তু করেছি।

ট্রাম্প আরও বলেন, অতীতে বিভিন্ন যুদ্ধে এমন ভুল হয়েছে, যেখানে একটি দেশের সবকিছু ধ্বংস করে দেওয়া হয়েছে। এর ফলে দেশটি দীর্ঘ সময় ধরে পুনর্গঠনের সক্ষমতা হারিয়েছে। তার মতে, ইরানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সেই পথ অনুসরণ করেনি।

এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর