রোববার, ৩১ মে, ২০২৬, ঢাকা

চুক্তি না হলে ইরান ইস্যু সামরিকভাবে সমাধান করা হবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩১ মে ২০২৬, ১১:৩৮ এএম

শেয়ার করুন:

চুক্তি না হলে ইরান ইস্যু সামরিকভাবে সমাধান করা হবে: ট্রাম্প

ইরানের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছাতে না পারলে দেশটির ইস্যু সামরিকভাবে সমাধান করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, ওয়াশিংটন একটি ‘চমৎকার চুক্তি’ করতে চায় এবং আলোচনার মাধ্যমে সমাধানই তাদের অগ্রাধিকার। আর ইরানের সঙ্গে চুক্তি করতে তিনি তাড়াহুড়ো করছেন না বলে জানান।


বিজ্ঞাপন


ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘যুক্তরাষ্ট্র একটি চমৎকার চুক্তি করবে। আর যদি তা না হয়, তাহলে আমরা আবার ফিরে গিয়ে সামরিকভাবে বিষয়টি শেষ করব।’

ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি চুক্তি করতে আগ্রহী। কারণ এতে অনেক প্রাণ বাঁচবে এবং চুক্তি সই করার সঙ্গে সঙ্গেই হরমুজ প্রণালি খুলে যাবে।

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে নিজেদের লক্ষ্য অর্জন করছে মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এতে অনেক সময় লাগে। আমি কোনো তাড়াহুড়োতে নেই। আপনি যদি তাড়াহুড়ো করেন, তাহলে ভালো চুক্তি করতে পারবেন না। আমার মনে হয়, যা চাই তা পাচ্ছি। আর যদি না পাই, তাহলে আমরা অন্যভাবে বিষয়টি শেষ করব।’


বিজ্ঞাপন


এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর