রোববার, ৩১ মে, ২০২৬, ঢাকা

শিল্পীরা সরে দাঁড়ানোয় নিজেই ‘মঞ্চ মাতাবেন’ ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩১ মে ২০২৬, ০৩:০৩ এএম

শেয়ার করুন:

শিল্পীরা সরে দাঁড়ানোয় নিজেই ‘মঞ্চ মাতাবেন’ ট্রাম্প
ওয়াশিংটনে হোয়াইট হাউস ছাড়ার সময় লাফায়েত পার্কের নির্মাণকাজ লিমুজিন থেকে দেখছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। (এপি ছবি: অ্যালেক্স ব্র্যান্ডন)

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠান ‘দ্য গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’-এ প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনুষ্ঠানটির সঙ্গে ট্রাম্পের সংশ্লিষ্টতা থাকায় বেশ কয়েকজন সংগীতশিল্পী অংশ নিতে অস্বীকৃতি জানানোর পর শনিবার আয়োজকরা এই নতুন ঘোষণা দেন।

আয়োজক সংস্থা ‘ফ্রিডম ২৫০’ এক বিবৃতিতে জানায়, আগামী ২৫ জুন ওয়াশিংটনের ন্যাশনাল মলে শুরু হতে যাওয়া এই ঐতিহাসিক উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন খোদ ডোনাল্ড ট্রাম্প। তারা বলেন, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে প্রেসিডেন্ট ট্রাম্প সশরীরে উপস্থিত থেকে এই ঐতিহাসিক উদযাপনের সূচনা করবেন।’


বিজ্ঞাপন


নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প শিল্পীদের কটাক্ষ করে বলেন, পারফর্ম করা নিয়ে শিল্পীরা ‘সঙ্কোচে’ ভুগছেন। তিনি তাদের ‘তৃতীয় শ্রেণির শিল্পী’ হিসেবে অভিহিত করেন এবং নিজেকে ইতিহাসের সেরা প্রেসিডেন্ট দাবি করে বলেন, তাদের জায়গায় তিনিই মঞ্চে থাকবেন।

তবে ট্রাম্পের এই ঘোষণায় কিছুটা বিভ্রান্তিও তৈরি হয়েছে। তিনি তার পোস্টে ইভেন্টটি ‘বুধবার’ শুরু হবে বলে উল্লেখ করলেও মেলার সূচি অনুযায়ী এটি শুরু হবে ২৫ জুন। এ বিষয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো স্পষ্টীকরণ পাওয়া যায়নি।

আয়োজক সংস্থার মুখপাত্র ড্যানিয়েল আলভারেজ জানান, ১০ জুলাই পর্যন্ত চলতে থাকা এই উৎসবে নানা ধরনের প্রদর্শনী, পারিবারিক বিনোদন, ফ্লাইওভার শো এবং সাংস্কৃতিক কর্মসূচি থাকবে।

সূত্র: এপি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর