শুক্রবার, ২৯ মে, ২০২৬, ঢাকা

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৯ মে ২০২৬, ০৭:১৩ পিএম

শেয়ার করুন:

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন উত্তেজনার কারণে স্বর্ণের দাম কমে দুই মাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল। তবে দুই দেশের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর খবরে স্বর্ণের বাজার আবার ঘুরে দাঁড়িয়েছে। 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার স্বর্ণের দাম দুই মাসের সর্বনিম্ন ৪ হাজার ৩৬৫ হাজার ৭৬ ডলারে নেমে এলেও, দিনের শেষে তা বেড়ে যায়। আর শুক্রবার (২৯ মে) সকাল ১১টা ৫১ মিনিটে (জিএমটি) স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ০ দশমিক ৯ শতাংশ বেড়ে ৪ হাজার ৫৩২ দশমিক ০৩ ডলারে দাঁড়িয়েছে। যদিও চলতি মাসে এখন পর্যন্ত ধাতুটির দাম প্রায় ২ শতাংশ কমেছে।


বিজ্ঞাপন


এছাড়া আগস্ট মাসে ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ০ দশমিক ৭ শতাংশ বেড়ে ৪ হাজার ৫৬২ দশমিক ৬০ ডলারে লেনদেন হচ্ছে।

অন্যদিকে স্বর্ণের সঙ্গে রুপার দামও বেড়েছে। শুক্রবার দিনের শুরুতে স্পট রুপার দাম ১ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৭৫ দশমিক ৬০ ডলারে দাঁড়িয়েছে। 

বাজার বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতির খবর সাময়িকভাবে স্বর্ণের দাম বাড়ালেও বাজারে এখনো বড় ধরনের অনিশ্চয়তা রয়েছে। তেলের দাম বৃদ্ধির কারণে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি ও সুদের হার আরও বাড়তে পারে—এমন আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে এখনো উদ্বেগ রয়ে গেছে। 

ইউবিএস-এর বিশ্লেষক জিওভানি স্টাউনোভো বলেন, ‘স্বর্ণের দাম তেলের সাথে নেতিবাচকভাবে সম্পর্কিত, যা মুদ্রাস্ফীতি এবং মুদ্রানীতিকে প্রভাবিত করে। যুদ্ধ থামার আশায় বাজার কিছুটা ঘুরে দাঁড়িয়েছে ঠিকই, কিন্তু চুক্তিটি পুরোপুরি সই না হওয়া পর্যন্ত বাজারে পুরোপুরি স্বস্তি ফিরছে না।’


বিজ্ঞাপন


এরআগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও ইরান তাদের যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে একটি চুক্তিতে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন মার্কিন কমকর্তারা। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো চুক্তিটি অনুমোদন করেননি এবং ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমও জানিয়েছে এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি।

সূত্র: রয়টার্স 

এমএইআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর