শুক্রবার, ২৯ মে, ২০২৬, ঢাকা

তীব্র গরমে পুড়ছে পাকিস্তান, তাপমাত্রা ছাড়ালো ৫১ ডিগ্রি  

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৯ মে ২০২৬, ০৫:৫৬ পিএম

শেয়ার করুন:

তীব্র গরমে পুড়ছে পাকিস্তান, তাপমাত্রা ছাড়ালো ৫১ ডিগ্রি  

তীব্র তাপপ্রবাহের সম্মুখীন পাকিস্তানের বিস্তির্ণ এলাকা। বিশেষ করে দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় সিন্ধু প্রদেশের তাপমাত্রা বিস্ময়করভাবে ৫১ ডিগ্রি ছাড়িয়ে গেছে। পাঞ্জাবের কয়েকটি এলাকাতেও তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল।

পাকিস্তানের আবহাওয়া বিভাগের (পিএমডি) তথ্য অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার ঈদুল আজহার দিন সিন্ধু প্রদেশের দাদু জেলার তাপমাত্রা ৫১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা পাকিস্তানের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। এছাড়াও লারকানা ও জ্যাকোবাবাদ জেলায় ৫০ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।


বিজ্ঞাপন


গত সপ্তাহে পিএমডির এক পূর্বাভাসে বলা হয়েছিল, প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে বিশ্বজুড়ে তাপমাত্রা বাড়ছে, যার প্রভাব পাকিস্তানেও পড়েছে। এরে জেরে সিন্ধু ও পাঞ্জাবের বেশির ভাগ জেলায় তীব্র তাপপ্রবাহ চলতে থাকবে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি থেকে ৭ ডিগ্রি বেশি থাকবে। 

এদিকে তীব্র গরমে হিট স্ট্রোক, পানিশূন্যতা এবং প্রচণ্ড ক্লান্তির কারণে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। বিশেষ করে দিনমজুর ও রিকশাচালকদের মতো যারা রোদের মধ্যে বাইরে কাজ করেন, তারা সবচেয়ে বেশি বিপদে পড়েছেন। একই সঙ্গে তাদের কাজ এবং আয়ও কমে গেছে।

এছাড়াও অতিরিক্ত তাপের কারণে পানির স্তর নিচে নেমে যাওয়ায় পানির সংকট তৈরি হয়েছে। এতে গমসহ বিভিন্ন ফসলের ফলন ১০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।


বিজ্ঞাপন


অন্যদিকে পাকিস্তানের অনান্য এলাকায় বিশেষ করে রাজধানী ইসলামাবাদ, খাইবার পাখতুনখোয়া এবং আজাদ কাশ্মির, গিলগিট বাল্টিস্তান, পাঞ্চামের উত্তরপশ্চিমাঞ্চলে আগামী কয়েক দিন দমকা হাওয়া, ধূলিঝড় এবং বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  

সূত্র: ডন, এক্সপ্রেস ট্রিবিউন

এমএইআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর