শুক্রবার, ২৯ মে, ২০২৬, ঢাকা

ইসরায়েলের প্রতি ভারতের ‘অবিশ্বাস্য’ সমর্থন রয়েছে: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৯ মে ২০২৬, ০৫:২১ পিএম

শেয়ার করুন:

ইসরায়েলের প্রতি ভারতের ‘অবিশ্বাস্য’ সমর্থন রয়েছে: নেতানিয়াহু

গাজা ও মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ নিয়ে বিশ্বজুড়ে যখন ইসরায়েল তীব্র আন্তর্জাতিক চাপ ও সমালোচনার মুখে রয়েছে, তখন ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক ও কৌশলগত সম্পর্ক আরও মজবুত হচ্ছে বলে দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই নিজের জনপ্রিয়তা কমে যাওয়ার জন্য পাকিস্তানকে দায়ী করেছেন। 

সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। 


বিজ্ঞাপন


সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ‘বিশ্বের অনেক স্থানে আমাদের নৈতিক বা রাজনৈতিক বৈধতা খর্ব করার সমস্যার মুখোমুখি হচ্ছি আমরা, কিন্তু ভারতে নয়’।

তিনি আরও বলেন, ‘ভারতে ইসরায়েলের প্রতি সমর্থন একেবারে অবিশ্বাস্য, সত্যিই অবিশ্বাস্য। আমার মনে হয়, বিশ্বের অন্য যেকোনও দেশের তুলনায় ভারত থেকেই (আমার) বেশি অনুসারী রয়েছে।’ 

নেতানিয়াহু এমন এক সময়ে এই মন্তব্য করলেন যখন সারা বিশ্বেই, বিশেষ করে যুক্তরাষ্ট্রে তার জনপ্রিয়তা কমার খবর প্রকাশিত হচ্ছে। 

গত এপ্রিল মাসে প্রকাশিত পিউ রিসার্চ সেন্টারের এক জরিপে দেখা যায়, যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ প্রাপ্তবয়স্ক নাগরিক ইসরায়েল সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করেন, গত বছর এ হার ছিল ৫৩ শতাংশ। আর ৫৯ শতাংশ মার্কিন নাগরিক বৈশ্বিক কোনও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নেতানিয়াহুর ওপর খুব কম আস্থা রাখেন বা একেবারেই আস্থা রাখেন না। গত বছর এ হার ছিল ৫২ শতাংশ।


বিজ্ঞাপন


এদিকে নিজের জনপ্রিয়তা কমার জন্য পাকিস্তানকে দায়ী করার পাশাপাশি যুক্তরাষ্ট্রে ইসরায়েলের জনপ্রিয়তা কমার পেছনে সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানের কার্যক্রমকে অভিযুক্ত করেছেন তিনি।

তিনি বলেন, ‘যেসব দেশ যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটকে দুর্বল করতে চায়, তারা বট ফার্ম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমকে প্রভাবিত করছে।’

নেতানিয়াহু আরও বলেন, “তারা এভাবে পোস্ট করে, ‘আমি একজন খাঁটি টেক্সান (টেক্সাসের নাগরিক), যে ইসরায়েলকে সমর্থন করত, কিন্তু এখন তাদের সহ্য করতে পারি না।’ তারপর আপনি খোঁজ নিয়ে দেখবেন, সে আসলে পাকিস্তানের এক বেসমেন্টে বসে থাকা লোক”।

সূত্র: এনডিটিভি 

এমএইআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর