সোমবার, ২৫ মে, ২০২৬, ঢাকা

ইরানের সঙ্গে চুক্তিতে ‘তাড়াহুড়া’ না করার নির্দেশ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৫ মে ২০২৬, ০৩:২২ পিএম

শেয়ার করুন:

ইরানের সঙ্গে চুক্তিতে ‘তাড়াহুড়া’ না করার নির্দেশ ট্রাম্পের

ইরানের সঙ্গে চুক্তি করার ক্ষেত্রে মার্কিন কর্মকর্তাদের কোনো তাড়াহুড়া না করার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

এর আগে তিনি ইঙ্গিত দিয়েছিলেন, দুই পক্ষের মধ্যে সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। ওই মন্তব্যের পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সমঝোতার দায়িত্বে থাকা মার্কিন প্রতিনিধিদলকে তাড়াহুড়ো না করার নির্দেশ দিয়ে রাখলেন তিনি।


বিজ্ঞাপন


রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘আলোচনা গঠনমূলকভাবে এগোচ্ছে। তবে দুই পক্ষকেই সময় নিতে হবে ও সঠিকভাবে বিষয়টি সম্পন্ন করতে হবে’।

শনিবার তিনি জানিয়েছিলেন, চুক্তির বেশিরভাগটাই আলোচনা সম্পন্ন হয়েছে। এই চুক্তিটিকে একটি 'সমঝোতা স্মারক' হিসেবে বর্ণনা করেছেন ট্রাম্প।

এদিকে আলোচনায় কিছুটা অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন ইরানের কর্মকর্তারাও।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ‘দুই পক্ষ চুক্তির খুব কাছেও আছে, আবার অনেক দূরেও আছে’। অর্থাৎ, কিছু বিষয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা এগোলেও এখনো গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে।


বিজ্ঞাপন


মার্কিন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আলোচনায় থাকা এই সমঝোতা কোনো চূড়ান্ত চুক্তি নয়। বরং বেশ কিছু জটিল বিষয়কে পরবর্তীতে আলোচনার জন্য রেখে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরিধি ও সময়, জব্দ করা ইরানি অর্থ ছাড় করা হবে কি না এবং ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর যুক্তরাষ্ট্র কী ধরনের সীমাবদ্ধতা চায়।

এই সম্ভাব্য চুক্তি নিয়ে রিপাবলিকানদের মধ্যেও মতভেদ দেখা দিয়েছে। কেউ কেউ প্রকাশ্যে বলছেন, এতে ইরানের প্রতি অতিরিক্ত নমনীয়তা দেখানো হচ্ছে।

সেনেটর টেড ক্রুজ এই সম্ভাব্য চুক্তিকে ‘ভয়াবহ ভুল’ বলে মন্তব্য করেছেন। আর সেনেট আর্মড সার্ভিসেস কমিটির চেয়ারম্যান রজার উইকার বলেছেন, ৬০ দিনের যুদ্ধবিরতি হলে ‘অপারেশন এপিক ফিউরির সব অর্জনই অর্থহীন হয়ে যাবে।’

এদিকে কূটনৈতিক তৎপরতার মধ্যেই যুক্তরাষ্ট্র আবার ইরানে হামলা চালাতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। 

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এবং সিবিএস নিউজ জানিয়েছে, মার্কিন প্রশাসন ইরানের বিরুদ্ধে নতুন হামলা চালানোর কথা বিবেচনা করছে, এরই অংশ হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনে থাকার জন্য তার সাপ্তাহিক কর্মসূচি পরিবর্তন করেছেন।

অ্যাক্সিওস জানিয়েছে, ইরানের সঙ্গে সংঘাত সম্পর্কিত ঘটনাবলি নিয়ে আলোচনা করতে ট্রাম্প শুক্রবার সকালে তার ঘনিষ্ঠ উপদেষ্টাদের ডেকেছিলেন। 

আরও কয়েকটি সূত্র জানিয়েছে, বৈঠকের পরই যুক্তরাষ্ট্রের সামরিক ও গোয়েন্দা সংস্থার সদস্যর ছুটি বাতিল করা হয়েছে, যা পুনরায় সংঘাতে জড়িয়ে পড়ার জল্পনাকে আরও উস্কে দিয়েছে।

সূত্র: বিবিসি


এমএইআর

 

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর