রোববার, ২৪ মে, ২০২৬, ঢাকা

পশ্চিমবঙ্গের স্থগিত আসনে পুনঃনির্বাচনে বিপুল ভোটে এগিয়ে বিজেপি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪ মে ২০২৬, ০২:১৫ পিএম

শেয়ার করুন:

পশ্চিমবঙ্গের স্থগিত আসনে পুনঃনির্বাচনে বিপুল ভোটে এগিয়ে বিজেপি

ব্যাপক কারচুপির অভিযোগে স্থগিত হওয়া পশ্চিমবঙ্গের বহুল চর্চিত ফলতা বিধানসভা আসনে পুনঃনির্বাচন গত বৃহস্পতিবার (২১ মে) অনুষ্ঠিত হয়।

ভোটের ঠিক ৪৮ ঘণ্টা আগে বিদায়ী শাসকদল তৃণমূলের প্রার্থী জাহাঙ্গীর খান লড়াই থেকে আকস্মিক সরে দাঁড়িয়ে রীতিমতো আলোচনার জন্ম দিয়েছেন।  


বিজ্ঞাপন


তবে প্রার্থীতা প্রত্যাহারের সময় পেরিয়ে যাওয়ার কারণে ইভিএমে তার নাম ও প্রতীক রয়ে গেছে। কিন্তু পুনঃনির্বাচনে ফলতার কোনো বুথেই ঘাসফুল শিবিরের কোনো এজেন্টকে দেখা যায়নি। 

ফলে এই বিধানসভা আসনে কার্যত বিজেপির প্রার্থী দেবাংশু পণ্ডা, সিপিএমের শম্ভুনাথ কুর্মি এবং কংগ্রেসের আব্দুর রজ্জাকের মধ্যেই মূল লড়াই সীমাবদ্ধ রয়েছে। 

রোববার সকাল থেকে ভোট গণনা শুরু হয়েছে। দুপুর নাগাদ নির্বাচন কমিশনের দেওয়া হিসাব অনুযায়ী, ১৩ রাউন্ড গণনা শেষে বিজেপি প্রার্থী ৫৮ হাজারের বেশি ভোটে এগিয়ে আছেন। 

তার প্রাপ্ত ভোট সংখ্যা ৮৭ হাজার ৩৬৭। ২৯ হাজার ১৩৩ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে সিপিএম। কংগ্রেস পেয়েছে ৭৮০২ এবং ভোট থেকে সরে দাাঁড়িয়েও তৃণমূলের প্রার্থী জাহাঙ্গীর খান পেয়েছেন ৪৪৬৭টি ভোট। 


বিজ্ঞাপন


গত ২৯ এপ্রিল প্রথম দফার ভোটে এই আসনে ব্যাপক কারচুপির অভিযোগ উঠেছিল। তাই এ আসনের সব কেন্দ্রে পুনঃনির্বাচন করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।

ফলতা আসনে মোট ২ লাখ ৩৬ হাজার ৪৪৪ জন ভোটার। যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২১ হাজার ৩০০ জন, নারী ভোটার ১ লাখ ১৫ হাজার ১৩৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৯ জন। ভোট নেওয়া হয় ফলতার ২৮৫টি বুথে। 

রোববার সকাল থেকে ফলতার ভোটগণনা হচ্ছে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে। সেখানে ১৯টি টেবিলে ২১ রাউন্ড গণনা হবে। পুনর্নির্বাচনের গণনাকে কেন্দ্র করে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

এ আসনটিু যাচ্ছে বিজেপির থলেতে তা স্পষ্টই বোঝা যাচ্ছে। আগের ২০৭টি আসনের সঙ্গে বিজেপির তালিকায় যুক্ত হচ্ছে আরও একটি আসন। ফলতার আসন যুক্ত হলে পশ্চিমবঙ্গের বিধানসভায় বিজেপির আসন সংখ্যা দাঁড়াবে ২০৮ এ।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর