শনিবার, ২৩ মে, ২০২৬, ঢাকা

নিজেকে ‘মেধাবী স্বৈরশাসক’ দাবি করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩ মে ২০২৬, ০৮:০৩ পিএম

শেয়ার করুন:

নিজেকে ‘মেধাবী স্বৈরশাসক’ দাবি করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কেউ তাকে ‘বোকা’ বলুক, সেটা তিনি পছন্দ করেন না। তবে ‘মেধাবী স্বৈরশাসক’ বলে ডাকলে তার কোনো আপত্তি নেই।

শুক্রবার নিউইয়র্কে সমর্থকদের উদ্দেশে দেওয়া এক ভাষণে ট্রাম্প বলেন, ‘আপনারা জীবনে যত মানুষের সাথে পরিচিত হবেন, তাদের মধ্যে আমিই সবচেয়ে বুদ্ধিমান।’ এরপর তিনি একটি প্রশ্ন ছুঁড়ে দেন, ‘আর আপনারা কি একজন বুদ্ধিমান ব্যক্তিকে প্রেসিডেন্ট হিসেবে চান না?’


বিজ্ঞাপন


সমালোচকদের বিরুদ্ধে অভিযোগ করে তিনি আরও বলেন, ‘ওরা আমাকে একটা বাজে কথা বলে, আমি না কি বোকা লোক। আমাকে ‘মেধাবী স্বৈরশাসক’ বলা হলে আমার আপত্তি নেই, কিন্তু আমি বোকা বলে পরিচিত হতে চাই না।’ এমনকি যারা তাকে বোকা বলে তাদেরকে নিজের ডাক্তারের কাছে একটি পরীক্ষার অনুরোধ করেছেন ট্রাম্প। 

মূলত, ট্রাম্পের নীতি ও কঠোর প্রশাসনিক সিদ্ধান্তের কারণে বিরোধীরা প্রায়ই তাকে একনায়ক বা স্বৈরশাসক বলে সমালোচনা করে।

শুক্রবারের ভাষণে তিনি রসিকতা বা উপহাসের ছলে বোঝাতে চেয়েছেন, তাকে যদি শক্ত বা কঠোর কোনো নেতা বলা হয়, তবে সেটি তার ব্যক্তিত্ব ও বুদ্ধিমত্তার পরিচয় দেয়। কিন্তু ‘বোকা’ বলা হলে তা সরাসরি তার যোগ্যতাকে খাটো করে।

এদিকে এটিই প্রথম নয়; এর আগে গত জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামেও এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছিলেন,‘হ্যাঁ, আমি একজন স্বৈরশাসক। কিন্তু মাঝে মাঝে আপনাদের একজন স্বৈরশাসকের প্রয়োজন হয়’।


বিজ্ঞাপন


এছাড়াও ২০২৪ সালের নির্বাচনের আগে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই তিনি ‘স্বৈরশাসকের মতো’ আচরণ করবেন।

সূত্র: এনডিটিভি 

এমএইআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর