শনিবার, ২৩ মে, ২০২৬, ঢাকা

ফের যুদ্ধের দামামা

মার্কিন হামলার আশঙ্কায় আকাশসীমা বন্ধ করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩ মে ২০২৬, ০৬:৫৪ পিএম

শেয়ার করুন:

মার্কিন হামলার আশঙ্কায় আকাশসীমা বন্ধ করল ইরান

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কায় ইরানের পশ্চিমাঞ্চলের আকাশসীমা সাময়িকভাবে বন্ধের ঘোষণা দিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল সংস্থা। 

শনিবার এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, তেহরানের ‘ফ্লাইট ইনফরমেশন রিজিয়নের’ পশ্চিমাঞ্চলে অবস্থিত বিমানবন্দরগুলোতে সকল ধরনের বেসামরিক বিমান চলাচলের অনুমতি স্থগিত করা হয়েছে। 


বিজ্ঞাপন


এতে আরও বলা হয়, তেহরানের মেহরাবাদ ও ইমাম খোমেনি বিমানবন্দরের পাশাপাশি ইসফাহান ও ইয়াজদের বিমানবন্দরসহ সারাদেশে আটটি বিমানবন্দর চালু রয়েছে। তবে সেই বিমানবন্দরগুলোতেও সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত অর্থাৎ দিনের আলোতে ফ্লাইট চলাচলের সময় সীমাবদ্ধ করা হয়েছে। এছাড়াও বিমান সংস্থাগুলোকে প্রতিটি ফ্লাইটের জন্য বেসামরিক বিমান চলাচল সংস্থা থেকে নতুন করে অনুমোদন নিতে হচ্ছে।

আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আরও সামরিক সংঘাতের সম্ভাবনা নিয়ে নতুন করে জল্পনা-কল্পনার মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এরআগে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এবং সিবিএস নিউজ জানিয়েছে, মার্কিন প্রশাসন ইরানের বিরুদ্ধে নতুন হামলা চালানোর কথা বিবেচনা করছে, এরই অংশ হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনে থাকার জন্য তার সাপ্তাহিক কর্মসূচি পরিবর্তন করেছেন।

ট্রাম্প জানান, সরকারি দায়িত্ব পালনের কারণে তিনি শনিবার তার ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এর বিয়েতে উপস্থিত থাকতে পারবেন না।' মূলত সাপ্তাহিক ছুটির দিনগুলো তার নিউ জার্সিতে অবস্থিত নিজের গলফ রিসোর্টে কাটানোর কথা ছিল, কিন্তু এখন তিনি হোয়াইট হাউসে ফিরে যাচ্ছেন।

অ্যাক্সিওস জানিয়েছে, ইরানের সঙ্গে সংঘাত সম্পর্কিত ঘটনাবলি নিয়ে আলোচনা করতে ট্রাম্প শুক্রবার সকালে তার ঘনিষ্ঠ উপদেষ্টাদের ডেকেছিলেন। 

আরও কয়েকটি সূত্র জানিয়েছে, বৈঠকের পরই যুক্তরাষ্ট্রের সামরিক ও গোয়েন্দা সংস্থার সদস্যর ছুটি বাতিল করা হয়েছে, যা পুনরায় সংঘাতে জড়িয়ে পড়ার জল্পনাকে আরও উস্কে দিয়েছে।

সিবিএস আরও জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনী ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার প্রস্তুতি নিলেও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

প্রসঙ্গত, গত ৮ এপ্রিল এক যুদ্ধবিরতির মাধ্যমে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ থামলেও স্থায়ী শান্তি চুক্তির আলোচনা প্রচেষ্টা এখন পর্যন্ত সফল হয়নি। গত বুধবারই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছেন, যুদ্ধ অবসানের আলোচনা বর্তমানে চুক্তি অথবা নতুন করে হামলার মাঝামাঝি এক ‘সন্ধিক্ষণে’ রয়েছে।

সূত্র: গালফ নিউজ

এমএইআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর