শনিবার, ২৩ মে, ২০২৬, ঢাকা

ইরান যুদ্ধের কারণে ছেলের বিয়েতে যাওয়া হচ্ছে না ট্রাম্পের!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২ মে ২০২৬, ০৩:৫২ পিএম

শেয়ার করুন:

ইরান যুদ্ধের কারণে ছেলের বিয়েতে যাওয়া হচ্ছে না ট্রাম্পের!

চলমান ইরান যুদ্ধ পরিস্থিতি সামাল দেওয়ার কারণে বড় ছেলের বিয়েতে উপস্থিত থাকতে পারবেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

বৃহস্পতিবার (২১ মে) হোয়াইট হাউজে সাংমালিকলের সঙ্গে আলাপকালে এমন ইঙ্গিত দিয়েছেন তিনি। 


বিজ্ঞাপন


ট্রাম্প বলেন, ‘সে (ডোনাল্ড ট্রাম্প জুনিয়র) চায় আমি বিয়েতে উপস্থিত থাকি। এটি একদম ঘরোয়া ও ব্যক্তিগত একটি অনুষ্ঠান হতে যাচ্ছে। তবে আমি ওকে বলেছি এই সময়টা আমার জন্য মোটেও ভালো নয়। আমার সামনে ইরান নামের একটি বড় সংকট এবং অন্যান্য আরো কিছু জরুরি বিষয় রয়েছে।’

জানা গেছে, চলতি সপ্তাহে বাহামাসের একটি ছোটো দ্বীপে প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রথম স্ত্রীর নাম ইভানা মেরি জেলনিকোভার বড় সন্তান ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের (৪৮) তার দীর্ঘদিনের বান্ধবী বেটিনা অ্যান্ডারসনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন। এটি তার দ্বিতীয় বিয়ে, যেখানে শুধু নিকটাত্মীয় ও বন্ধু-স্বজনদের আমন্ত্রণ জানানো হয়েছে।

এদিকে সংকটকালীন সময়ে এই পারিবারিক অনুষ্ঠানে যোগ দিলে জনমনে কেমন প্রতিক্রিয়া হতে পারে তা নিয়েও নিজের উদ্বেগের কথা জানান ট্রাম্প। 

গণমাধ্যমের সমালোচনা প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প বলেন, ‘এই পরিস্থিতিতে আমায় জেতার কোনো উপায় নেই। আমি যদি বিয়েতে যোগ দেই, তাহলেও সংবাদমাধ্যম আমার সমালোচনা করবে। আর যদি যোগ না দেই, তাহলেও ওই ফেইক নিউজ আমাকে ছাড়বে না।’


বিজ্ঞাপন


তবে সব অনিশ্চয়তার মধ্যেও ছেলের নতুন জীবনের প্রতি শুভকামনা জানিয়ে ট্রাম্প বলেন, ‘আশা করি তাদের দাম্পত্য জীবন খুব চমৎকার হবে।’

উল্লেখ্য, ডন জুনিয়র নামে পরিচিত ৪৮ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প জুনিয়র বাবার রিয়েল এস্টেট কোম্পানি ট্রাম্প অর্গানাইজেশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ট্রাম্পের রাজনৈতিক দর্শন ‘মাগা পলিটি এজেন্ডার’ অন্যতম প্রধান প্রচারক তিনি। এছাড়াও ভবিষ্যতে নিজে প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ইঙ্গিতও দিয়ে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র।

সূত্র: এনডিটিভি

এমএইআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর