শুক্রবার, ২২ মে, ২০২৬, ঢাকা

হরমুজ প্রণালি এখন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২ মে ২০২৬, ১২:৫৮ এএম

শেয়ার করুন:

হরমুজ প্রণালি এখন আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

হরমুজ প্রণালি সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট জানিয়ে দেন, যুক্তরাষ্ট্র এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথটিকে সম্পূর্ণ উন্মুক্ত ও টোলমুক্ত করবে।

বৃহস্পতিবার (২১ মে) সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালির সম্পূর্ণ নিয়ন্ত্রণে আমরা। আপনারা জানেন, আমাদের নৌ-অবরোধ, আমাদের অবরোধ ১০০ শতাংশ কার্যকর। কেউ এই অবরোধ ভাঙতে পারেনি। এটি অনেকটা লোহার দেওয়ালের মতো।


বিজ্ঞাপন


হরমুজে টোল গ্রহণযোগ্য নয় উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা এটি মুক্ত চাই। আমরা টোল চাই না। এটি একটি আন্তর্জাতিক জলসীমা, আন্তর্জাতিক জলপথ।

ট্রাম্প এমন মন্তব্য করার আগে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বলেছিল, গত ২৪ ঘণ্টায় হরমুজ দিয়ে ২৪টি জাহাজ পার হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পরই হরমুজ বন্ধ করে দেয় ইরান। এরপর থেকে সেখানে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।


বিজ্ঞাপন


এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর