বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ঢাকা

বাড়ি অংশ ভাঙার নোটিশ পেলেন মমতার ভাইপো অভিষেক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০৮:৪৮ পিএম

শেয়ার করুন:

বাড়ির অংশ ভাঙার নোটিস পেলেন মমতার ভাইপো অভিষেক

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো ও তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির একটি অংশ ভাঙার জন্য নোটিশ দিয়েছে কলকাতার পুরসভা। তার বিরুদ্ধে অনুমোদন ছাড়া বাড়ি নির্মাণের অভিযোগ আনা হয়েছে। 

সোমবার কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগ দুটি নোটিস জারি করেছে, একটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর নামে, অপরটি তার মা লতা বন্দ্যোপাধ্যায়ের নামে।


বিজ্ঞাপন


নোটিসে অভিযোগ করা হয়েছে, হরিশ মুখার্জি রোডের ১৮৮এ নম্বরে অবস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবন ‘শান্তিনিকেতন’ এবং কালীঘাট রোডের ১২১ নম্বরে লতা বন্দ্যোপাধ্যায়ের নামের সম্পত্তিতে অনুমোদন ছাড়া অংশ বিশেষ নির্মাণ করা হয়েছে।

নোটিস পাওয়ার ৭ দিনের মধ্যে অবৈধ নির্মাণ ভেঙে ফেলতে অথবা কারণ দর্শাতে বলা হয়েছে। নির্দেশ না মানা হলে মিউনিসিপাল কমিশনার নিজে সেই অংশ ভাঙার উদ্যোগ নেবেন এবং এবং সেই খরচ বাড়ির মালিককে দিতে হবে বলে জানানো হয়েছে নোটিসে।

পাশাপাশি সাত দিনের মধ্যে বাড়িগুলোর সম্পূর্ণ কাঠামোগত তথ্য, বাড়ির মধ্যে লিফট, এসক্যালেটর বসাতে অনুমতি নেওয়া হয়েছিল কি না এবং ‘অ্যাজ-বিল্ট ড্রয়িং’ জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে পুরসভার এই পদক্ষেপকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে অভিহিত করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 


বিজ্ঞাপন


তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা অভিযোগ করেন, তাকে ভয় দেখিয়ে বা বাড়ি ভাঙার হুমকি দিয়ে কোনও লাভ হবে না এবং বিজেপির বিরুদ্ধে তার লড়াই অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, সম্প্রতি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর রাজ্যে ক্ষমতার সমীকরণ বদলে যাওয়ার পরই তৃণমূল নেতার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিল বিজেপি সরকার। সোমবারই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, তিনি নিজেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যুক্ত মোট ২৪টি সম্পত্তির তথ্য তিনি সংগ্রহ করেছেন, যার পরেই কলকাতা পুরসভা এই দ্রুত পদক্ষেপ নেয়। 

সূত্র: এপিবি, বিবিসি বাংলা

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর