বুধবার, ২০ মে, ২০২৬, ঢাকা

যুদ্ধ বন্ধে নতুন প্রস্তাবে যুক্তরাষ্ট্রকে যেসব শর্ত দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০৬:৪১ পিএম

শেয়ার করুন:

যুদ্ধ বন্ধে নতুন প্রস্তাবে যুক্তরাষ্ট্রকে যেসব শর্ত দিল ইরান

স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো সর্বশেষ শান্তি প্রস্তাবের মূল শর্তগুলো প্রকাশ করেছে ইরান। এতে লেবাননসহ সকল রণাঙ্গনে যুদ্ধবিরতি, ইরানের কাছাকাছি দেশগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং যুদ্ধের ক্ষতিপূরণ অন্তর্ভুক্ত রয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। 

মঙ্গলবার (১৯ মে) বার্তা সংস্থা আইআরএনএ জানায়, এই শান্তি প্রস্তাব নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি।


বিজ্ঞাপন


ঘারিবাবাদি বলেছেন, তেহরানের প্রধান শর্তগুলোর মধ্যে রয়েছে- লেবাননসহ সকল রণাঙ্গনে যুদ্ধবিরতি, ইরানের কাছাকাছি দেশগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং যুদ্ধের ক্ষতিপূরণ। এছাড়াও ইরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, বিভিন্ন দেশে জব্দ থাকা ইরানি তহবিল ছেড়ে দেওয়ার পাশাপাশি ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন নৌবাহিনীর যে অবরোধ রয়েছে, তা পুরোপুরি প্রত্যাহারের শর্তও দেওয়া হয়েছে। 

রয়টার্স জানিয়েছে, ইরানি গণমাধ্যমে প্রকাশিত এই শর্তগুলো তাদের আগের দেওয়া প্রস্তাবের চেয়ে কিছুটা পরিবর্তিত, যেটিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে ‘আবর্জনা’ বলে প্রত্যাখ্যান করেছিলেন।

এদিকে তেহরানের পক্ষ তেকে নতুন শান্তি প্রস্তাব পাওয়ার পরপরই ইরানের ওপর পুনরায় পরিকল্পিত হামলা স্থগিত করেছেন ট্রাম্প। 

সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ স্যোশালে পোস্ট করে ট্রাম্প দাবি করেন, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত মঙ্গলবারে ইরানের সামরিক হামলার পরিকল্পনা স্থগিত করতে অনুরোধ জানায়। সমঝোতায় পৌঁছাতে এখন গুরুত্বপূর্ণ আলোচনা চলছে বলেও জানান তিনি।


বিজ্ঞাপন


তবে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, মার্কিন সেনাবাহিনীকে তিনি ইরানে বড় ধরনের হামলার জন্য প্রস্তুতি রাখতে বলেছেন। যদি চুক্তি না হয়, তাহলে যাতে এক মুহূর্তের নির্দেশে ইরানে ফের হামলা চলাতে পারে মার্কিন সেনারা।

সূত্র: রয়টার্স 

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর