সোমবার, ২৫ মে, ২০২৬, ঢাকা

পশ্চিমবঙ্গে বন্ধ হচ্ছে ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত ভাতা 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮ মে ২০২৬, ০৫:৪৩ পিএম

শেয়ার করুন:

পশ্চিমবঙ্গে বন্ধ হচ্ছে ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত ভাতা 

পশ্চিমবঙ্গে ধর্ম ও শ্রেণিভিত্তিক বিভিন্ন ভাতা ও সহায়তামূলক প্রকল্প বন্ধের ঘোষণা দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। এতে তৃণমূল কংগ্রেস সরকারের ঘোষিত ইমাম, মুয়াজ্জিন এবং পুরোহিতদের ভাতা বন্ধ হতে যাচ্ছে।  

সোমবার মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। 


বিজ্ঞাপন


তিনি জানান, চলতি মে মাসে এই সব প্রকল্পের আওতায় আর্থিক বা অন্যান্য সুবিধা মিললেও, আগামী ১ জুন থেকে তা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। তবে পুজার অনুদান নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত হয়নি।

অগ্নিমিত্রা পাল বলেন, ‘ধর্মীয় শ্রেণিবিন্যাসের ভিত্তিতে তথ্য ও সংস্কৃতি দফতর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরে প্রদত্ত সহায়তামূলক প্রকল্পগুলো বন্ধ হবে। এই মাসে তা চললেও, পরের মাস থেকে পুরোপুরি বন্ধ করা হচ্ছে। এই বিষয়ে খুব শিগগিরই বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করা হবে।’

image
পশ্চিমবঙ্গের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

এছাড়াও তৃণমূল সরকারের আমলে এই ভাতা বন্টনে কোনো দুর্নীতি বা অনিয়ম হয়েছিল কি না, তা খতিয়ে দেখার জন্য অবসরপ্রাপ্ত বিচারপতির অধীনে একটি কমিশন গঠন করা হয়েছে বলেও জানান তিনি । 


বিজ্ঞাপন


বিজেপি দীর্ঘদিন ধরেই বিগত সরকারের আমলে ধর্মের ভিত্তিতে বিভিন্ন ভাতা প্রদানকে ‘তোষণের রাজনীতি’ বলে সমালোচনা করে এসেছে। দলটির অভিযোগ, তৃণমূল সরকার এসব ভাতাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। সরকার গঠনের মাত্র ৯ দিনের মাথায় সেই প্রকল্পগুলো বন্ধ করল শুভেন্দু অধিকারীর সরকার।

এদিকে ধর্মের ভিত্তিতে ভাতা বন্ধ করলেও অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা করেন অগ্নিমিত্রা। 

তিনি বলেন, ‘যারা মমতা সরকোরের লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, তাদের নাম অন্নপূর্ণ ভাণ্ডার প্রকল্পে সংক্রিয়ভাবে যোগ হয়ে যাবে। সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে। তাদের নতুন করে আবেদন করতে হবে না। তবে যারা এত দিন পাননি, তারা এবার আবেদন করতে পারবেন। এর জন্য শিগগিরই পোর্টাল খোলা হবে।’

সূত্র: হিন্দুস্তান টাইমস 

এমএইচআর

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর