শনিবার, ১৬ মে, ২০২৬, ঢাকা

যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৫ দিন বাড়াতে সম্মত ইসরায়েল-লেবানন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬ মে ২০২৬, ০৬:৫৫ এএম

শেয়ার করুন:

যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৫ দিন বাড়াতে সম্মত ইসরায়েল-লেবানন

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৫ দিন বাড়াতে সম্মত হয়েছে লেবানন ও ইসরায়েল। গত ১৬ এপ্রিল থেকে চলমান এই যুদ্ধবিরতির মেয়াদ আগামীকাল রোববার শেষ হওয়ার কথা ছিল।

ওয়াশিংটনে অনুষ্ঠিত দুই দিনের আলোচনার পর শুক্রবার এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দেয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।


বিজ্ঞাপন


মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট এক এক্স বার্তায় বলেছেন, ‘আরও অগ্রগতির লক্ষ্যে গত ১৬ এপ্রিল থেকে শুরু হওয়া যুদ্ধবিরতি আরও ৪৫ দিনের জন্য বাড়ানো হয়েছে।’ 

তিনি আরও জানান, দুই দেশের মধ্যে কয়েক দশকের সংঘাত নিরসনের লক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা ‘অত্যন্ত ফলপ্রসূ’ হয়েছে। 

অন্যদিকে লেবাননের প্রতিনিধিদল এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধবিরতির এই মেয়াদ বৃদ্ধি তাদের নাগরিকদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় সুরক্ষার সুযোগ তৈরি হয়েছে, যা স্থায়ী স্থিতিশীলতা ও রাজনৈতিক সমাধানের পথ প্রশস্ত করবে।

লেবাননের সরকার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। 


বিজ্ঞাপন


প্রসঙ্গত, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার তিন দিন পর গত ২ মার্চ ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে লেবাননের শক্তিশালী সশসবত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এর পর থেকে ইসরায়েল দক্ষিণ লেবাননে স্থল অভিযান চালাচ্ছে এবং সীমান্তবর্তী একাধিক এলাকা দখল করেছে ইসরায়েলি বাহিনী। একই সময়ে তারা ব্যাপক বিমান হামলাও চালিয়ে যাচ্ছে।

২ মার্চ থেকে চলমান সংঘাতে এখন পর্যন্ত মোট ২ হাজার ৭০০ জনের বেশি মানুষ নিহত এবং প্রায় ৯ হাজার জন আহত হয়েছেন। এছাড়াও প্রায় ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়। 

এরপর ওয়াশিংটনে দুই দেশের রাষ্ট্রদূতদের মধ্যে প্রাথমিক আলোচনার পর গত ১৬ এপ্রিল ইসরায়েল ও লেবানেরর মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে বিমান হামলা ও স্থল অভিযান অব্যহত রেখেছে ইসরায়েল। 

সূত্র: রয়টার্স

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর