বুধবার, ৩ জুন, ২০২৬, ঢাকা

রাহুল ছাড়াও কংগ্রেসের ৭৫ এমপি আটক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৬ জুলাই ২০২২, ০২:২০ পিএম

শেয়ার করুন:

রাহুল ছাড়াও কংগ্রেসের ৭৫ এমপি আটক

ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি) এর সামনে এদিন হাজিরা দিয়েছেন কংগ্রেসের সভানেত্রী সনিয়া গান্ধী। চলেছে ন্যাশনাল হেরাল্ড মামলায় তার জেরা। তারই প্রতিবাদে রাজধানী দিল্লিতে প্রতিবাদে নামে কংগ্রেস। তাতে যোগ দেন দলটির সাবেক সভাপাতি রাহুল গান্ধীসহ দলের প্রথম সারির বহু নেতা। সেখান থেকে রাহুলসহ কংগ্রেসের অন্তত ৭৫ এমপিকে আটক করেছে পুলিশ। 

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, রাহুল গান্ধীসহ ৭৫ জন কংগ্রেস এমপি এদিন আটক হয়েছেন। রাহুল, সেখানে উপস্থিত সংবাদিকদের উদ্দেশে বলেন, ‘দেশ পুলিশ স্টেট, আর মোদি হচ্ছেন রাজা।’ 


বিজ্ঞাপন


এদিন সংসদভবন থেকে প্রেসিডেন্ট ভবনের মাঝের রাস্তায় প্রতিবাদে যোগ দেন রাহুল। ছিলেন কংগ্রেসের একাধিক নেতা নেত্রীরা। তখনই তাদের বিজয় চকের সামনে আটক করে পুলিশ। তোলা হয় পুলিশের বাসে।

কংগ্রেসের তরফে মল্লিকার্জুন খার্গে বলেন, ‘আমরা পুলিশের দেওয়া বিধি মেনেই প্রতিবাদ করছি। এই সমস্ত কিছুই মোদি ও শাহের ষড়যন্ত্র বিরোধীদের কণ্ঠ রোধের জন্য।’ 

সম্প্রতি করোনায় আক্রান্ত হন সনিয়া গান্ধী। সেরে ওঠার পরই তাকে জেরা করে ইডি। এরপর নতুন করে ২৬ জুলাই সনিয়াকে ফের ইডির দফতরে হাজিরা দিতে বলা হয় জেরার জন্য। সেই অনুযায়ী এদিন ছেলে রাহুল ও মেয়ে প্রিয়াঙ্কার সঙ্গে ইডির দফতরে যান সনিয়া। ইডির দফতরে মায়ের সঙ্গে থেকে যান প্রিয়াঙ্কা। রাহুল সেখান থেকে প্রতিবাদে সামিল হন।

একে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর