বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ঢাকা

ওমানের উপকূলে ভারতীয় জাহাজে হামলা 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪ মে ২০২৬, ০৩:৩৮ পিএম

শেয়ার করুন:

ওমানের উপকূলে ভারতীয় জাহাজে হামলা 

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নৌ পথ হরমুজ প্রণালি কাছে ওমানের উপকূলে হামলার শিকার হয়েছে একটি ভারতীয় পতাকাবাহী জাহাজ। পরে ক্ষতিগ্রস্ত জাহাজের নাবিকদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে গেছে ওমানের কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বুধবার এই হামলা চালানো হয় বলে জানিয়েছে। তবে হামলাটি কারা চালিয়েছিল বা জাহাজটির কি পরিমাণ ক্ষতি হয়েছে তা উল্লেখ করা হয়নি। 


বিজ্ঞাপন


এই হামলাকে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করে মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘গতকাল ওমানের উপকূলে ভারতীয় পতাকাবাহী একটি জাহাজের ওপর হামলা অগ্রহণযোগ্য এবং বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাবিকদের ক্রমাগত লক্ষ্যবস্তু করার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি।”

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘জাহাজে থাকা সকল ভারতীয় নাবিক নিরাপদে আছেন এবং তাদের উদ্ধার করার জন্য আমরা ওমানি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।’

এতে আরও বলা হয়েছে, ‘ভারত পুনর্ব্যক্ত করছে যে বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করা এবং নিরীহ বেসামরিক নাবিকদের বিপদে ফেলা, কিংবা অন্য কোনোভাবে নৌচলাচল ও বাণিজ্যের স্বাধীনতায় বাধা সৃষ্টি করা উচিত নয়।’

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা শুরু হলে এর প্রতিক্রিয়ায় বিশ্বের অন্যতম ব্যস্ত তেল পরিবহন পথ হরমুজ প্রণালি ও ওমান উপসাগর কার্যকরভাবে অবরুদ্ধ করে রেখেছে ইরান। এমনকি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের পর এ অঞ্চলে একাধিক জাহাজ হামলার শিকার হয়েছে।


বিজ্ঞাপন


সূত্র: আলজাজিরা, টাইমস অব ইন্ডিয়া

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর