বুধবার, ১৩ মে, ২০২৬, ঢাকা

যুদ্ধ শেষ হতে ‘বেশি দেরি হবে না’, কমবে মুদ্রাস্ফীতি: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০১:৫৬ এএম

শেয়ার করুন:

যুদ্ধ শেষ হতে ‘বেশি দেরি হবে না’, কমবে মুদ্রাস্ফীতি: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ শেষ হতে ‘বেশি দেরি হবে না’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুদ্ধ শেষ হলে খুব শিগগিরই জ্বালানি তেলের দাম কমে যাবে এবং মুদ্রাস্ফীতির চাপও হ্রাস পাবে বলে মন্তব্য করেন তিনি। ট্রাম্পের মতে, যুদ্ধ পরিস্থিতি বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি করেছে।


বিজ্ঞাপন


হোয়াইট হাউস থেকে চীন সফরে যাওয়ার আগে সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘যুদ্ধ শেষ হলেই ‘যেটা খুব বেশি দেরি হবে না’ আপনারা দেখবেন তেলের দাম কমে যাবে এবং শেয়ারবাজার দ্রুত ঊর্ধ্বমুখী হবে।’

ট্রাম্প বলেন, ‘এখন শত শত জাহাজ তেল নিয়ে প্রস্তুত আছে, যেগুলো বাজারে আসতে চায়। সেগুলো বাজারে আসার সঙ্গে সঙ্গেই তেলের বড় সরবরাহ দেখা যাবে এবং মুদ্রাস্ফীতি অনেক কমে যাবে।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার সিদ্ধান্তকে কেন্দ্র করে দেশটির অভ্যন্তরে রাজনৈতিক চাপ বাড়ছে। এই যুদ্ধ বৈশ্বিক জ্বালানি বাজারকে অস্থিতিশীল করেছে এবং যুক্তরাষ্ট্রসহ বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলেছে।’

ইরানের পারমাণবিক অস্ত্র ইস্যু নিয়ে ট্রাম্প বলেন, ‘ইরানের যদি পারমাণবিক অস্ত্র থাকে, তাহলে পুরো বিশ্বই বিপদে পড়বে, কারণ তারা উন্মাদ। তাদের পারমাণবিক অস্ত্র থাকতে দেওয়া হবে না।’


বিজ্ঞাপন


ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি বাতিলের কোনো ‘রেড লাইন’ আছে কি না-এমন প্রশ্ন করা হলে তা এড়িয়ে যান তিনি।

ট্রাম্প বলেন, ‘আমরা দেখব, এবং ফ্লাইটে (চীন যাওয়ার পথে) এ নিয়ে ভাবব, এবং আগামী কিছু সময়ও আমরা বিষয়টি নিয়ে ভাবব।’

মার্কিন প্রেসিডেন্ট আবারো দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের সামরিক শক্তিকে ‘সম্পূর্ণভাবে’ পরাজিত করেছে এবং ইরানি বন্দরের অবরোধ ‘১০০ শতাংশ কার্যকর’।

ট্রাম্প বলেন, ‘যেভাবেই হোক না কেন, বিষয়টি খুব ভালোভাবেই শেষ হবে।’ সূত্র: আল জাজিরা।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর