জ্যোতির্বৈজ্ঞানিক গণনার বরাত দিয়ে ২০২৬ সালের ঈদুল আযহার তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার।
কাতার ক্যালেন্ডার হাউসের জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত গণনা অনুযায়ী, আগামী ১৮ মে ১৪৪৭ হিজরি সালের জিলহজ মাসের প্রথম দিন এবং ২৭ মে দেশটিতে ঈদুল আযহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞাপন
কাতার ক্যালেন্ডার হাউসের নির্বাহী পরিচালক ড. ফয়সাল আল-আনসারি বলেছেন, যদিও ১৬ মে সন্ধ্যায় দোহা সময় রাত ১১.০২ মিনিটে জিলহজ মাসের নতুন চাঁদের জন্ম হবে, কিন্তু কাতার এবং অন্যান্য আরব দেশগুলোর আকাশে নতুন চাঁদ দেখা অসম্ভব হবে, কারণ সেদিন সূর্যাস্তের সময় নতুন চাঁদের উদয় হবে না। এতে ১৭ মে জিলকদ মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ১৮ মে থেকে নতুন মাস শুরু হবে।
সেই অনুযায়ী জিলহজ মাসের ১০ তারিখ অর্থাৎ ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে।
এদিকে আন্তর্জাতিক রীতিনীতি ও সময়ের পার্থক্য বিবেচনা করলে, যদি কাতারসহ অন্যান্য আরব দেশগুলোতে ২৭ মে ঈদুল আজহা পালিত হয়, তাহলে বাংলাদেশে ২৮ মে বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সূত্র: খালিজ টাইমস
বিজ্ঞাপন
এমএইচআর




