সোমবার, ১১ মে, ২০২৬, ঢাকা

ইরানের বিরুদ্ধে যুদ্ধ এখনও শেষ হয়নি: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১ মে ২০২৬, ০৫:০৯ পিএম

শেয়ার করুন:

ইরানের বিরুদ্ধে যুদ্ধ এখনও শেষ হয়নি: নেতানিয়াহু

ইরানের বিরুদ্ধে যুদ্ধ এখনও শেষ হয়নি বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ইরানের পারমাণবিক উপকরণ ও সমৃদ্ধ ইউরেনিয়াম সম্পূর্ণভাবে সরিয়ে না ফেলা পর্যন্ত এই সংঘাত চলবে।

রোববার মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু, ‘আমি মনে করি এই যুদ্ধের মাধ্যমে অনেক কিছু অর্জন করা হয়েছে। কিন্তু এখনও কাজ শেষ হয়নি, কারণ ইরান থেকে পারমাণবিক উপাদান ও সমৃদ্ধ ইউরেনিয়াম অবশ্যই অপসারণ করতে হবে’।  


বিজ্ঞাপন


তিনি আরও জানান, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের অভিযানের উদ্দেশ্যগুলোর মধ্যে রয়েছে- দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অবকাঠামো ধ্বংস করা এবং ক্ষেপণাস্ত্র ও প্রক্সি নেটওয়ার্ক পুনর্গঠনে বাধা দেওয়া। 

নেতানিয়াহু বলেন, ‘ইরানের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে, কিন্তু নির্মূল হয়নি। এখনও তাদের বেশকিছু ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র অক্ষত রয়েছে, যা অবশ্যই ভেঙে ফেলতে হবে।’ 

ইরানের ইউরেনিয়াম বলপূর্বক সরানো হবে কিনা জানতে চাইলে, সামরিক পরিকল্পনা নিয়ে আলোচনা করতে অস্বীকৃতি জানান নেতানিয়াহু। কিন্তু তিনি ইঙ্গিত দিয়েছেন, ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস বা ইউরেনিয়াম সরাতে ইসরায়েলি ও মার্কিন বিশেষ বাহিনী সরাসরি উদ্যোগ নিতে পারে, তবে এর জন্য কোনো সুনির্দিষ্ট সময়সীমা দেননি।

নেতানিয়াহু আরও বলেন, ‘আমি সামরিক উপায় নিয়ে কথা বলব না, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাকে যা বলেছেন, তারা সেখানে (ইরানের ইউরেনিয়াম অপসারণে) যেতে চান। আমি এর জন্য কোনো সময়সীমা দেব না, তবে আমি বলব যে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।’ 


বিজ্ঞাপন


এরআগে শনিবার ইসরায়েলি গণমাধ্যমইসরায়েলের চ্যানেল১৩ নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাতে জানিয়েছে, ট্রাম্প নেতানিয়াহুকে আশ্বস্ত করেছেন; তিনি ইরানের ইউরেনিয়াম মজুদের বিষয়ে কোনো ছাড় দেবেন না।  

প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের বিষয়ে ট্রাম্পের সিদ্ধান্তের জন্যই অপেক্ষা করছে ইসরায়েল।

এদিকে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, রোববার ভোরে পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে সর্বশেষ মার্কিন শান্তি পরিকল্পনার জবাব পাঠিয়েছে ইরান।

ইরানের সর্বশেষ পাল্টা প্রস্তাবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ক্ষতিপূরণ চাওয়া হয়েছে এবং হরমুজ প্রণালির ওপর তেহরানের সার্বভৌমত্বের ওপর জোর দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। 

প্রতিবেদনে আরও বলা হয়, প্রস্তাবে ইরানের ওপর আরোপীত সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিদেশে জব্দকৃত ইরানি সম্পদ মুক্তির দাবিও জানানো হয়েছে।

সূত্র: আনাদোলু

এমএইচআর

 

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর