শনিবার, ৯ মে, ২০২৬, ঢাকা

হরমুজে সম্ভাব্য মিশনের আগে মধ্যপ্রাচ্যে ব্রিটিশ যুদ্ধজাহাজ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯ মে ২০২৬, ০৯:৩২ পিএম

শেয়ার করুন:

হরমুজে সম্ভাব্য মিশনের আগে মধ্যপ্রাচ্যে ব্রিটিশ যুদ্ধজাহাজ

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল সুরক্ষার জন্য একটি সম্ভাব্য বহুজাতিক মিশনের প্রস্তুতি হিসেবে মধ্যপ্রাচ্যে একটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে যুক্তরাজ্য। 

শনিবার (৯ মে) ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।


বিজ্ঞাপন


মন্ত্রণালয়ের মুখপাত্রে বরাতে একাধিক ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে, সাইপ্রাসের কাছে পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন থাকা টাইপ ৪৫ ডেস্ট্রয়ার ‘এইচএমএস ড্রাগন’ মধ্যপ্রাচ্যে অবস্থান করবে এবং পরিস্থিতি অনুকূলে এলেই যুক্তরাজ্য ও ফ্রান্সের নেতৃত্বাধীন একটি বহুজাতিক সামুদ্রিক মিশনে যোগ দেবে।

গত মাসে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ সমর্থিত প্রস্তাবিত এই মিশনের লক্ষ্য হলো হরমুজ প্রণালিতে নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত করা।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, ‘আমরা নিশ্চিত করছি, হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক জাহাজ চলাচলের নিরাপত্তা জোরদারের প্রস্তুতির অংশ হিসেবে এইচএমএস ড্রাগনকে মোতায়েন করা হয়েছে। এটি একটি সতর্কতামূলক পদক্ষেপ, যাতে প্রয়োজন হলে দ্রুত বহুজাতিক জোটে অংশ নিতে পারে যুক্তরাজ্য।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা শুরু হলে এর প্রতিক্রিয়ায় বিশ্বের অন্যতম ব্যস্ত তেল পরিবহন পথ হরমুজ প্রণালি কার্যকরভাবে বন্ধ করে দিয়েছিল ইরান। উপসাগরীয় অঞ্চল থেকে তেল রপ্তানির জন্য হরমুজ প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জলপথ। বিশ্বের মোট তেল রপ্তানির প্রায় ২০ শতাংশই এই পথ দিয়ে পরিবাহিত হয়। এতে বিশ্বজুড়ে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। 


বিজ্ঞাপন


সংকট নিরসনে এপ্রিলের মাঝামাঝি সময়ে বহুজাতিক মিশনের ঘোষণা দেয় যুক্তরাজ্য ও ফ্রান্স। পুরোপুরি ‘শান্তিপূর্ণ ও আত্মরক্ষামূলক’ এই মিশনে অংশগ্রহণের আগ্রহ দেখিয়েছে ইউরোপ ও এশিয়ার প্রায় ৪০ দেশ। 

সূত্র: আনাদোলু

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর