শুক্রবার, ৮ মে, ২০২৬, ঢাকা

মার্কিন প্রস্তাব পর্যালোচনা শেষে মধ্যস্থতাকারীদের জানানো হবে: ইরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮ মে ২০২৬, ১২:৫১ এএম

শেয়ার করুন:

মার্কিন প্রস্তাব পর্যালোচনা শেষে মধ্যস্থতাকারীদের জানানো হবে: ইরান
ছবি: সংগৃহীত

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব পর্যালোচনা করছে ইরান। বর্তমানে আলোচিত সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো যুদ্ধবিরতি, যুদ্ধ শেষ করার প্রচেষ্টা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা।

ইরানের বার্তা সংস্থা আইআরএনএ-এর সঙ্গে সাক্ষাৎকারে তিনি আরও বলেন, তারা এখনও মার্কিন প্রস্তাব পর্যালোচনা করছেন, এটি চূড়ান্ত হলে সিদ্ধান্ত জানাবেন।


বিজ্ঞাপন


ইসমাইল বাঘাই আরও বলেন, যে সিদ্ধান্ত নেওয়া হোক, তা পাকিস্তানি মধ্যস্থতাকারীদের কাছে জানানো হবে। বার্তা বিনিময়ের ফলাফলের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মধ্যে ফোনালাপ হয়েছে। আরাগচির অফিসিয়াল টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে এ কথা জানা গেছে।

আরাগচি বলেছেন, ফোনালাপে তারা ‘সংলাপ ও কূটনীতি’ অব্যাহত রাখার পাশাপাশি আঞ্চলিক রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।


বিজ্ঞাপন


দুই পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ এমন সময়ে হলো যখন যুদ্ধ শেষ করার জন্য নতুন মার্কিন প্রস্তাব বিবেচনা করছে ইরান। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ইরান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে সম্ভাব্য চুক্তি সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেছে।

এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর