বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ঢাকা

লেবাননে ইসরায়েলের ওপর হিজবুল্লাহর তীব্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭ মে ২০২৬, ০৫:৪৩ এএম

শেয়ার করুন:

লেবাননে ইসরায়েলর ওপর হিজবুল্লাহর তীব্র হামলা

লেবাননের সীমান্ত অঞ্চলে উত্তেজনা ফের চরমে পৌঁছেছে। ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরায়েল সেনাদের বিরুদ্ধে তাদের অভিযান ব্যাপকভাবে জোরদার করেছে।

বুধবার (৬ মে) এক আনুষ্ঠানিক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, লেবাননের ভূখণ্ডে প্রবেশকারী ইসরায়লি বাহিনীর লক্ষ্যে তারা ১৭টি সুনির্দিষ্ট হামলা চালিয়েছে। এতে ড্রোন ও রকেট ব্যবহার করা হয়েছে।


বিজ্ঞাপন


হিজবুল্লাহর যোদ্ধারা আল-কান্তারা, আল-বায়াদাহ, আল-তায়বে, নাকুরা, রিশাফ ও আয়তা আল-শাবসহ বিভিন্ন এলাকায় ইসরায়লি সেনা ও তাদের যানবাহনের ওপর আঘাত হেনেছে। মূল উদ্দেশ্য ছিল ইসরায়লি অবস্থান ও সমাবেশগুলোকে ধ্বংস করা।

শুধু সরাসরি যুদ্ধ নয়, ইসরায়লি সামরিক সরঞ্জাম ও অবকাঠামোতেও নির্ভুল আঘাত করেছে গোষ্ঠীটি। আল-কুজা এলাকায় একটি সেনা বহনকারী যানে ড্রোন হামলা চালানো হয়। এছাড়া আল-কান্তারায় ইসরায়লি বাহিনীর নতুন নির্মিত একটি কমান্ড সেন্টারও ড্রোন দিয়ে গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে হিজবুল্লাহ।

হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, লেবাননে ইসরায়লি আগ্রাসন প্রতিহত করতেই এই প্রতিরোধ গড়ে তোলা হয়েছে। ফলে সীমান্ত এলাকায় পরিস্থিতি এখন অত্যন্ত উত্তপ্ত।

সূত্র:আলজাজিরা


বিজ্ঞাপন


এসটি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর