মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিষ্ঠাতা এবং প্রখ্যাত মিডিয়া ব্যক্তিত্ব টেড টার্নার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।
টার্নার এন্টারপ্রাইজের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, বুধবার (৬ মে) যুক্তরাষ্ট্রের আটলান্টায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এসময় টার্নারের পরিবারের সদস্যরা তার পাশে ছিলেন।
বিজ্ঞাপন
১৯৮০ সালে ১ জুন বিশ্বের প্রথম ২৪ ঘণ্টার সংবাদ চ্যানেল হিসেবে কেবল নিউজ নেটওয়ার্ক (সিএনএন) চালু করেন টার্নার, যা টেলিভিশন সাংবাদিকতার ধরণ বদলে দেয়। যদিও শুরুতে অনেকে তার এই পরিকল্পনাকে অসম্ভব বলে উড়িয়ে দিলেও খুব দ্রুতই সিএনএন বিশ্ববাসীর কাছে খবরের অন্যতম উৎসে পরিণত হয়। বিশেষ করে ১৯৯১ সালের পারস্য উপসাগরীয় যুদ্ধ সরাসরি সম্প্রচার করে তার নেটওয়ার্ক ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়ায়।

