বুধবার, ৬ মে, ২০২৬, ঢাকা

‘আত্মসমর্পণের সাদা পতাকা’ না উড়িয়ে ইরান আমাদের সঙ্গে খেলছে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬ মে ২০২৬, ১০:৪২ এএম

শেয়ার করুন:

‘আত্মসমর্পণের সাদা পতাকা’ না উড়িয়ে ইরান আমাদের সঙ্গে খেলছে: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আত্মসমর্পণের সাদা পতাকা’ না উড়িয়ে ইরান আমাদের সঙ্গে খেলা খেলছে। হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ কথা বলেন।

প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, ইরানের সামরিক শক্তি এখন এতটাই হ্রাস পেয়েছে যে তারা শুধু ‘পি-শুটার’ (ছোট খেলনা বন্দুকের মতো অস্ত্র) দিয়ে গুলি চালানোর অবস্থায় আছে।


বিজ্ঞাপন


ট্রাম্প আরও দাবি করেন, তেহরান প্রকাশ্যে যুদ্ধের হুঙ্কার দিলেও গোপনে একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। ‘তারা এখন শুধু লোক দেখানো খেলা খেলছে। তবে আমি আপনাদের বলছি, তারা প্রকৃতপক্ষে একটি চুক্তি করতে চায়। যখন নিজের সামরিক শক্তি পুরোপুরি নিঃশেষ হয়ে যায়, তখন কেই–বা চুক্তি করতে চাইবে না?’

এ সময় ইরানি বন্দরগুলোতে মার্কিন অবরোধের উচ্ছ্বসিত প্রশংসা করেন ট্রাম্প। তিনি এ অবরোধকে ইস্পাতের দেয়ালের সঙ্গে তুলনা করে বলেন, ‘এটি একটি ইস্পাতের খণ্ডের মতো মজবুত। কেউ এই অবরোধ ভাঙার সাহস দেখাবে না। আমি মনে করি, এটি খুব কার্যকরভাবে কাজ করছে।’

ইরানের বর্তমান পরিস্থিতির দিকে ইঙ্গিত করে ট্রাম্প আরও বলেন, ‘ইরানের উচিত আত্মসমর্পণের সাদা পতাকাটি বাঁচিয়ে রাখা (তুলে রাখা)। এটি যদি সাধারণ কোনো লড়াই হতো, তবে তারা অনেক আগেই তা থামিয়ে দিত।’


বিজ্ঞাপন


তথ্যসূত্র: রয়টার্স

এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর