দক্ষিণ লেবাননের দুই শহর জাবশিথ ও সারাফান্দ এলাকার বাসিন্দাদের তাৎক্ষণিকভাবে তাদের ঘরবাড়ি ছেড়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)।
মঙ্গলবার এক বিবৃতিতে আইডিএফ বলেছে, বাসিন্দাদের অবিলম্বে গ্রাম ও শহর থেকে কমপক্ষে ১ কিলোমিটার দূরে খোলা জায়গায় সরে যেতে নির্দেশ দেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সামরিক অবকাঠামো ধ্বংসের দোহাই দিয়ে চলমান উত্তেজনার মধ্যে এই নতুন উচ্ছেদ শুরু করেছে দখলদার ইসরায়েল।
ইসরায়েলি সামরিক বাহিনী আরও জানিয়েছে, ‘যারা হিজবুল্লাহর সদস্য, স্থাপনা কিংবা যুদ্ধক্ষেত্রের কাছাকাছি অবস্থান করবে, তারা নিজেদের জীবন ঝুঁকির মুখে ফেলবে’।
এর আগে রোববার (৩ মে) দক্ষিণ লেবাননের আরও ১১টি শহর ও গ্রামের বাসিন্দাদের একইভাবে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল ইসরায়েল।
লেবানন সরকারের তথ্যমতে, গত ২ মার্চ থেকে শুরু হওয়া হিজবুল্লাহ সঙ্গে নতুন দফার সংঘাত শুরু পর ইসরায়েলি বিমান হামলায় এ পর্যন্ত অন্তত ২১০০ জন নিহত হয়েছেন, যার মধ্যে বিপুল সংখ্যক নারী ও শিশু রয়েছে। এছাড়াও যুদ্ধের কারণে বর্তমানে ১২ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। এদের মধ্যে প্রায় ১ লাখ ২৪ হাজার মানুষ সরকারি স্কুল ও ভবনগুলোতে আশ্রয় নিয়েছেন।
বিজ্ঞাপন
সূত্র: আলজাজিরা
এমএইচআর




