মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ঢাকা

ইরানকে ‘মুছে ফেলার’ হুঁশিয়ারি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫ মে ২০২৬, ০৩:২৬ এএম

শেয়ার করুন:

ইরানকে ‘মুছে ফেলার’ হুঁশিয়ারি ট্রাম্পের

হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরে মার্কিন জাহাজে হামলার চেষ্টা হলে ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে’ বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার ফক্স নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন তিনি।


বিজ্ঞাপন


সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলছিলেন, যুক্তরাষ্ট্রের কাছে এখন রয়েছে উন্নত অস্ত্র ও সামরিক সরঞ্জামের বিশাল ভাণ্ডার। প্রয়োজন হলে সেগুলো ব্যবহারও করা হবে।

এ সময় বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো প্রস্তুত রয়েছে বলেও সতর্ক করছিলেন তিনি।

এই হুঁশিয়ারি এলো এমন সময়ে, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি রয়েছে শঙ্কার মুখে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দাবি করেছেন, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার চেষ্টা করায় ইরানের সাতটি ছোট নৌযান ডুবিয়ে দিয়েছে মার্কিন বাহিনী।


বিজ্ঞাপন


তবে উত্তেজনার মধ্যেও তার ইঙ্গিত, আলোচনায় আগের চেয়ে বেশি নমনীয় অবস্থানে ইরান। চাইলে আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য চুক্তিতে পৌঁছাতে পারে দেশটি, নতুবা আবার পড়তে হবে সামরিক পদক্ষেপের ঝুঁকিতে।

এর আগে, গত মাসেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প সতর্ক করে লিখেছিলেন, হামলা হলে ‘বিলুপ্ত হয়ে যেতে পারে একটি পুরো সভ্যতা’।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিতে পরিচালনা করা হচ্ছে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি অভিযান। এ বিষয়ে মঙ্গলবার বিস্তারিত সংবাদ সম্মেলন করবেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও সামরিক কর্মকর্তারা।

/একেবি/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর