সোমবার, ৪ মে, ২০২৬, ঢাকা

‘জোর করে হারানো হয়েছে…আমি আবার ফিরে আসব’, হুঁশিয়ারি মমতার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪ মে ২০২৬, ০৯:১১ পিএম

শেয়ার করুন:

‘জোর করে হারানো হয়েছে…আমি আবার ফিরে আসব’, হুঁশিয়ারি মমতার

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ইতিহাস গড়ার পথে বিজেপি। সর্বশেষ তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৩টি আসনের মধ্যে ২০৫টিতেই এগিয়ে আছে বিজেপি, আর ১৫ বছর ক্ষমতায় থাকা তৃণমূল এগিয়ে আছে মাত্র ৮২টি আসনে। তবে আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই বিজেপির বিরুদ্ধে ভোট লুট করার অভিযোগ করেছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে মারধরের শিকার হয়েছেন বলেও দাবি করেছেন তৃণমূল সুপ্রিমো। 

সোমবার (৪ মে) রাত ৮টার দিকে নিজ আসন ভবানীপুরের সাখাওয়াত মেমোরিয়াল স্কুল গণনাকেন্দ্র থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে এসব অভিযোগ করেন মমতা।


বিজ্ঞাপন


তৃণমূল সুপ্রিমো বলেন, ‘বিজেপি ভোট লুট করেছে। আমাকে মারা হয়েছে, গায়ে হাত দেওয়া হয়েছে। জোর করে হারানো হয়েছে। আমি আবার ফিরে আসব।’

নির্বাচন কমিশনকে নিশানা করে মমতা আরও দাবি করেন, ‘অন্তত ১০০ আসন লুট করা হয়েছে। কমিশনকে অভিযোগ করেও কোনও লাভ হয়নি। কেউ কর্ণপাত করছে না’।

এদিকে মমতা স্কুল গণনাকেন্দ্র থেকে বের হতেই তাকে উদ্দেশ্যে করে চোর-চোর স্লোগান স্লোগান দিতে শুরু করেন বিজেপি কর্মীরা। পরে মমতাকে বের করে নিয়ে যান নিরাপত্তাকর্মীরা। কালীঘাটের উদ্দেশে চলে যান তৃণমূল সুপ্রিমো।

জানা গেছে, সাখাওয়াত মেমোরিয়াল স্কুল থেকে লোকভবনে যেতে পারেন মমতা। মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করার জন্যই সেখানে যাবেন বলে অনুমান হচ্ছে।


বিজ্ঞাপন


সর্বশেষ তথ্য অনুযায়ী, ভবানীপুরে ১৬ রাউন্ড ভোটগণনা শেষে মুখ্যমন্ত্রী মমতা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর চেয়ে ৫৩৮ ভোটে পিছিয়ে রয়েছেন।

সোমবার (৪ মে) ফলাফল ঘোষণা শুরুর পর সারাদিন সেখানে এগিয়ে ছিলেন মমতা। কিন্তু বিকেলের পর উত্তপ্ত পরিস্থিতি হলে সাময়িক সময়ের জন্য ভোট গণনা বন্ধ থাকে। এরপর আবার ফলাফল ঘোষণা শুরু হলে দেখা যায় মমতা পিছিয়ে গেছেন। তবে এখন আরও চার রাউন্ড ভোট গণনা বাকি।

তবে তৃণমূল শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্টকে গণনা কেন্দ্রের ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয়নি। বারবার ডিস্টার্ব্যান্স বা বাধা তৈরি করে গণনা প্রক্রিয়াকে ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে। 

এরআগে ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনে মমতা বন্দ্যোপাধ্যায়কে মাত্র ১ হাজার ৯৫৬ ভোটের ব্যবধানে পরাজিত করেন শুভেন্দু। তবে ভবানীপুর কেন্দ্র থেকে উপনির্বাচনে জিতে টানা তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হন মমতা। 

এদিকে নন্দ্রিগ্রাম আসনে এবারও জয় পেয়েছেন শুভেন্দু অধিকারী। 

সূত্র: এনডিটিভি, আনন্দবাজার


এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর