সোমবার, ৪ মে, ২০২৬, ঢাকা

নিজ আসনেও পিছিয়ে গেলেন মমতা, এগিয়ে শুভেন্দু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪ মে ২০২৬, ০৮:৪৫ পিএম

শেয়ার করুন:

ভবানীপুরে পিছিয়ে গেলেন মমতা, ৫৩৮ ভোটে এগিয়ে শুভেন্দু

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নিজ আসন ভবানীপুরে ১৬ রাউন্ড ভোটগণনা শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর চেয়ে ৫৩৮ ভোটে পিছিয়ে রয়েছেন।

সোমবার (৪ মে) ফলাফল ঘোষণা শুরুর পর সারাদিন সেখানে এগিয়ে ছিলেন মমতা। কিন্তু বিকেলের পর উত্তপ্ত পরিস্থিতি হলে সাময়িক সময়ের জন্য ভোট গণনা বন্ধ থাকে। এরপর আবার ফলাফল ঘোষণা শুরু হলে দেখা যায় মমতা পিছিয়ে গেছেন। তবে এখন আরও চার রাউন্ড ভোট গণনা বাকি।


বিজ্ঞাপন


তবে তৃণমূল শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্টকে গণনা কেন্দ্রের ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয়নি। বারবার ডিস্টার্ব্যান্স বা বাধা তৈরি করে গণনা প্রক্রিয়াকে ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে। 

এরআগে ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনে মমতা বন্দ্যোপাধ্যায়কে মাত্র ১ হাজার ৯৫৬ ভোটের ব্যবধানে পরাজিত করেন শুভেন্দু। তবে ভবানীপুর কেন্দ্র থেকে উপনির্বাচনে জিতে টানা তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হন মমতা। 

এদিকে নন্দ্রিগ্রাম আসনে এবারও জয় পেয়েছেন শুভেন্দু অধিকারী। 

নির্বাচন কমশিনের সর্বশেষ তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৩টি আসনের মধ্যে ২০৫টিতেই এগিয়ে আছে বিজেপি, আর ১৫ বছর ক্ষমতায় থাকা তৃণমূল এগিয়ে আছে মাত্র ৮২টি আসনে। এছাড়া ২টি করে আসনে এগিয়ে আছে বামপন্থি সিপিএম ও কংগ্রেস এবং ২টি আসনে অন্যান্য প্রার্থীরা।


বিজ্ঞাপন


সূত্র: দ্য ওয়াল


এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর