রোববার, ৩ মে, ২০২৬, ঢাকা

ইরান ‘খারাপ কিছু’ করলে ফের হামলা হবে: ট্রাম্পের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩ মে ২০২৬, ০৭:৩৬ এএম

শেয়ার করুন:

ইরান ‘খারাপ কিছু’ করলে ফের হামলা হবে: ট্রাম্পের হুঁশিয়ারি

ইরান যদি ‘খারাপ আচরণ’ করে বা ‘খারাপ কিছু’ করে, তাহলে তাদের বিরুদ্ধে আবারও সামরিক হামলার শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি নিয়ে করা প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরান যদি সীমালঙ্ঘন করে, তাহলে ‘এটা ঘটতেই পারে।’ তবে বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘দেখা যাক কী হয়।’


বিজ্ঞাপন


মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ‘খুব ভালো অবস্থানে’ রয়েছে এবং তেহরান এখন একটি চুক্তিতে যেতে আগ্রহী, কারণ তারা ‘চরমভাবে দুর্বল হয়ে পড়েছে।’

ট্রাম্প বলেন, ‘তারা এখন নেতৃত্ব নিয়েও বিভ্রান্ত। কে তাদের নেতা, সেটাই তারা নিশ্চিত নয়।’

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তিনি আর নেই।’

ইরানের পাঠানো ১৪ দফা প্রস্তাব প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘তারা আমাকে চুক্তির ধারণা জানিয়েছে। এখন তারা এর সুনির্দিষ্ট ভাষা পাঠাবে।’


বিজ্ঞাপন


জার্মানি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের প্রসঙ্গে তিনি বলেন, ঘোষিত ৫ হাজার সেনার চেয়েও বেশি সংখ্যক সেনা সরিয়ে নেওয়া হবে। তিনি বলেন, ‘আমরা বড় ধরনের কাটছাঁট করতে যাচ্ছি, এবং এটি ৫ হাজারের চেয়েও অনেক বেশি।’

উল্লেখ্য, পেন্টাগন শুক্রবার জার্মানিতে অবস্থানরত মার্কিন বাহিনীর সংখ্যা কমানোর ঘোষণা দেয়। জার্মানিতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি রয়েছে, তবে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের মধ্যে ইরান ইস্যুতে সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই এই সিদ্ধান্ত এসেছে।

সূত্র: আল জাজিরা।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর