শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

৬ দেশের পররাষ্ট্রমন্ত্রীকে আরাগচির ফোন, পাকিস্তানের কাছে নতুন প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২ মে ২০২৬, ০৯:০৯ এএম

শেয়ার করুন:

৬ দেশের পররাষ্ট্রমন্ত্রীকে আরাগচির ফোন, পাকিস্তানের কাছে নতুন প্রস্তাব
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসন বন্ধে ৬ দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

তুরস্ক, মিসর, কাতার, সৌদি আরব, ইরাক এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাগচি পৃথক টেলিফোন আলাপ করেন তিনি।


বিজ্ঞাপন


এ সময় আরাগচি যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসনের (ইসরায়েল) চাপিয়ে দেওয়া আগ্রাসী যুদ্ধ বন্ধের লক্ষ্যে তেহরানের সর্বশেষ অবস্থান ও কূটনৈতিক উদ্যোগগুলো সম্পর্কে অবহিত করেন।

এর আগে ইরানের একটি কূটনৈতিক সূত্র বলেছে, ইরান সরকার গতকাল বৃহস্পতিবার পাকিস্তানি মধ্যস্থতাকারীদের একটি নতুন প্রস্তাব দিয়েছে। যদিও প্রস্তাবটি সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি কেউ। 

তবে আলজাজিরা নিশ্চিত করেছে, পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিয়েছে ইরান। 


বিজ্ঞাপন


যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এবং ইরান একে অপরকে ক্রমাগত হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে। আরেক দফা যুদ্ধের আশঙ্কায় পুরো অঞ্চলজুড়ে এখন চরম উত্তেজনা বিরাজ করছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, ইরান যুদ্ধ এবং আঞ্চলিক অস্থিতিশীলতার ফলে সৃষ্ট পরিস্থিতি ‘প্রতি ঘণ্টায় দ্রুত আরও খারাপ’ হচ্ছে।

এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর