শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় অভিযানে আইআরজিসির ১৪ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২ মে ২০২৬, ০২:১০ এএম

শেয়ার করুন:

অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় অভিযানে আইআরজিসির ১৪ সদস্য নিহত
ছবি: এআই

৪০ দিন যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ছোড়া অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করার অভিযানে বিস্ফোরণে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ১৪ জন সদস্য নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, শুক্রবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় জাঞ্জান প্রদেশে এই ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ চলাকালীন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ছোড়া হাজার হাজার অবিস্ফোরিত ক্লাস্টার বোমা ও মাইনের ফলে জাঞ্জান প্রদেশের প্রায় ১২০০ হেক্টর কৃষি জমিসহ বিভিন্ন এলাকা ঝুঁকির মধ্যে ছিল। আইআরজিসি বিশেষজ্ঞরা বেশ কয়েকদিন ধরে এলাকাগুলো থেকে এসব বোমা অপসারণের কাজ করছিলেন এবং ১৫ হাজারেরও বেশি সামগ্রী নিষ্ক্রিয় করেছেন।

তবে শুক্রবার এই ধরনেরই একটি অভিযান চলাকালে আইআরজিসির ১৪ জন সদস্য নিহত ও ২ জন আহত হয়েছেন।  

প্রসঙ্গত, ৪০ দিন যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ব্যাপকহারে ক্লাস্টার বোমা ব্যবহার করে বলে দাবি করেছে ইরান। এই ক্লাস্টার বোমাগুলো মাঝ আকাশে বিস্ফোরিত হয়ে বিশাল এলাকাজুড়ে ছোট ছোট বোমা ছড়িয়ে দেয়—যার মধ্যে কিছু বিস্ফোরিত হতে ব্যর্থ হয়, যা কয়েক দশক ধরে স্থায়ী হতে পারে এমন এক বিপদ সৃষ্টি করে।

এদিকে ইসরায়েলও ইরানকে ইসরায়েলি শহরগুলোতে ক্লাস্টার বোমা ব্যবহার করার জন্য অভিযুক্ত করেছে।


বিজ্ঞাপন


সূত্র: আল আরাবিয়া 

এমএইচআর

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর