শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

ইরানের নতুন প্রস্তাবেও সন্তুষ্ট নন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১ মে ২০২৬, ১১:৫৭ পিএম

শেয়ার করুন:

ইরানের নতুন প্রস্তাবেও সন্তুষ্ট নন ট্রাম্প

যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার লক্ষ্যে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে একটি নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান। তবে ইরানের এ প্রস্তাবেও সন্তুষ্ট নন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (১ মে) হোয়াইট হাউজে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘ইরান চুক্তি করতে চায়। কিন্তু তাদের নতুন প্রস্তাবে আমি সন্তুষ্ট নই। তাই দেখা যাক কী হয়।’


বিজ্ঞাপন


তবে ইরানের নতুন প্রস্তাবে ঠিক কোন বিষয়গুলো তার পছন্দ হয়নি বা কোন জায়গাটিতে তিনি আপত্তি জানিয়েছেন, তা তিনি স্পষ্ট করেননি। এছাড়াও ইরান কখনো আলোচনার মাধ্যমে এ যুদ্ধের সমাধান করবে না বলেও আশঙ্কা করছেন ট্রাম্প।

তিনি বলেন, ‘তারা (ইরান) অগ্রগতি করেছে। কিন্তু আমি নিশ্চিত নই তারা আলোচনার মাধ্যমে সমাধানের জায়গায় পৌঁছাতে পারবে কি না। ইরানি নেতৃবৃন্দের মধ্যে বিরাট বিবাদ রয়েছে।’

ইরানি নেতৃবৃন্দ বিভক্ত হয়ে গেছে দাবি করে ট্রাম্প আরও বলেন, ‘প্রচণ্ড মতবিরোধ রয়েছে… তারা একে অপরের সাথে মিলেমিশে চলতে প্রচণ্ড সমস্যায় পড়ছে। তারা দুই থেকে তিন ভাগে, সম্ভবত চারভাগে বিভক্ত হয়ে গেছে। তাদের নেতৃবৃন্দ খুবই সমন্বয়হীন। কিন্তু তারা সবাই চুক্তি করতে চায়।’

পাকিস্তানে সম্ভাব্য নতুন দফা মুখোমুখি আলোচনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র পাকিস্তান ও তার নেতাদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল, কিন্তু এই সফরটি অনেক দীর্ঘ। এখন সব আলোচনা ফোনেই হচ্ছে।’


বিজ্ঞাপন


অন্যদিকে ইরানে মার্কিন সামরিক অভিযানে স্পেন ও ইতালির সমর্থন অপর্যাপ্ত অভিযোগ করে দেশ দুটির আবারও তাদের তীব্র সমালোচনা করেছেন ট্রাম্প । তার মতে, দেশগুলো নিশ্চয়ই মনে করে যে ইরানের পারমাণবিক অস্ত্র থাকাটা ঠিক আছে।

ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমি ইতালিকে নিয়ে খুশি নই, এবং স্পেনকেও নিয়ে খুশি নই’।

তিনি আরও বলেন, ‘যারা মনে করে ইরানের পারমাণবিক অস্ত্র থাকা ঠিক, তারা খুব একটা বুদ্ধিমান নয়। যদি তাদের কখনো পারমাণবিক অস্ত্র রাখার অনুমতি দেওয়া হয়, তবে এমন সব সমস্যার সৃষ্টি হবে যা বিশ্ব আগে কখনো দেখেনি, এবং এমনটা ঘটতে দেওয়া হবে না।’

সূত্র: আলজাজিরা

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর