শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

লেবাননে ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১ মে ২০২৬, ০৮:১৭ এএম

শেয়ার করুন:

লেবাননে ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত

দক্ষিণ লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ড্রোন হামলায় দখলদার ইসরায়েলের এক সেনা নিহত ও আরেক সেনা আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।

নিহত সেনার নাম সার্জেন্ট লিয়েম বেন হামো। ১৯ বছর বয়সী এ দখলদার গোলানি ব্রিগেডের ১৩ নম্বর ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।


বিজ্ঞাপন


ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলের কান্তারা গ্রামে দুটি বিস্ফোরক বোঝাই ড্রোন পাঠায় হিজবুল্লাহ। এরমধ্যে একটি ড্রোন ইসরায়েলি বাহিনী ভূপাতিত করে। কিন্তু দ্বিতীয় ড্রোনটি সেনাদের পাশে গিয়ে বিস্ফোরিত হয়। এতে সার্জেন্ট লিয়েম বেন হামো প্রাণ হারান।

এ ড্রোন হামলার পর ওই এলাকায় পাল্টা হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

হিজবুল্লাহ আনুষ্ঠানিকভাবে ড্রোন হামলার কথা স্বীকার করেছে। তারা বলেছে, কান্তারা গ্রামে ইসরায়েলি সেনাদের দুটি ট্যাংককে টার্গেট করেছিল তারা।

গত ২৮ ফেব্রুয়ারি দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর ইরান যুদ্ধ শুরু হলে ইরানের পক্ষে যুদ্ধে যোগ দেয় হিজবুল্লাহ। বর্তমানে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চললেও; দুই পক্ষই হামলা পাল্টা হামলা চালাচ্ছে।


বিজ্ঞাপন


বিশেষ করে লেবাননে অবস্থান করা ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। যুদ্ধবিরতির পরও দখলদাররা লেবাননের দক্ষিণাঞ্চলের অনেক অঞ্চলে রয়ে গেছে। এখন নিয়মিত তাদের ড্রোন দিয়ে টার্গেট করা হচ্ছে।

ইসরায়েল হিজবুল্লাহর বিরুদ্ধে পুনরায় পূর্ণমাত্রার যুদ্ধ শুরু করতে চাইলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে সায় দেননি।

সূত্র: টাইমস অব ইসরায়েল


এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর