শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

ইরানের ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ০৬:২০ এএম

শেয়ার করুন:

ইরানের ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা
ইরান ও যুক্তরাষ্ট্রের পতাকা।

‘ছায়া ব্যাংকিং’ নেটওয়ার্কে জড়িত থাকার অভিযোগে ইরানের ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ। যুদ্ধবিরতি আলোচনায় অচলাবস্থার মধ্যে নতুন করে এই পদক্ষেপ নেওয়া হলো।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ইরানের ছায়া ব্যাংকিং ব্যবস্থা দেশটির সশস্ত্র বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তার উৎস হিসেবে কাজ করছে। এর মাধ্যমে বৈশ্বিক বাণিজ্য ব্যাহত করা এবং মধ্যপ্রাচ্যে সহিংসতা ছড়িয়ে দেওয়ার কর্মকাণ্ডে অর্থায়ন করা হচ্ছে।


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কয়েক হাজার কোটি ডলারের অবৈধ অর্থ স্থানান্তর হয়েছে। এই অর্থ ইরানের শাসকগোষ্ঠীর চলমান সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছে, যা যুক্তরাষ্ট্রের কর্মী, আঞ্চলিক মিত্র এবং বৈশ্বিক অর্থনীতির জন্য সরাসরি হুমকি।

মার্কিন অর্থমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য এটি একটি সতর্কবার্তা। কোনো প্রতিষ্ঠান যদি এই নেটওয়ার্ককে সহায়তা করে বা এর সঙ্গে লেনদেনে জড়ায়, তবে তারা কঠোর পরিণতির মুখে পড়বে।

সূত্র: আল-জাজিরা

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর