বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

এশীয় মিত্রদের অস্ত্র দিতে চায় ইরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ১০:৩৬ পিএম

শেয়ার করুন:

এশীয় মিত্রদের অস্ত্র দিতে চায় ইরান

এশিয়ার বন্ধুপ্রতিম দেশ— বিশেষ করে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সদস্য দেশগুলোর সঙ্গে ইরান নিজেদের প্রতিরক্ষামূলক অস্ত্র ও যুদ্ধ অভিজ্ঞতা ভাগ করতে চায় বলে জানিয়েছেন ইরানের উপ-প্রতিরক্ষামন্ত্রী রেজা তালেই-নিক।

মঙ্গলবার (২৮ এপ্রিল) কিরগিজস্তানে অনুষ্ঠিত এসসিওভুক্ত দেশগুলোর প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে তিনি এই আগ্রহের কথা জানান। 


বিজ্ঞাপন


ইরানি উপপ্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘এই জোটের সদস্য দেশগুলোর সঙ্গে আমরা মার্কিনিদের পরাজিত করার অভিজ্ঞতার বিষয়টিও ভাগ করে নিতে প্রস্তুত আছি।’

image
ইরানের উপ-প্রতিরক্ষামন্ত্রী রেজা তালেই-নিক

মূলত, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে এই অঞ্চলজুড়ে মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলি স্থাপনাগুলোকে লক্ষ্য করে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। একই সঙ্গে নিজেদের আকাশসীমায় মাঝে মাঝে মার্কিন বিমান এবং ড্রোনও ভূপাতিত করে। সেই অভিজ্ঞতাই মিত্র দেশগুলোর সঙ্গে ভাগ করে নিতে তেহরান প্রস্তুত বলেই ইরানি উপ-প্রতিরক্ষামন্ত্রী ইঙ্গিত দিয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

সম্প্রতি বেলারুশ ও রাশিয়ার প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেছেন রেজা তালেই-নিক। ওই বৈঠকে মস্কো ও মিনস্ক তেহরানের সঙ্গে সামরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে। 


বিজ্ঞাপন


এদিকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের আবহে ইরানের এমন প্রস্তাবকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সামরিক বিশ্লেষকরা। তাদের মতে, ইরানের এই পদক্ষেপ এশিয়ায় যুক্তরাষ্ট্রের প্রভাব কমিয়ে আঞ্চলিক নিরাপত্তা ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার করার ইঙ্গিত দিচ্ছে।

প্রসঙ্গত, বর্তমানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সদস্য রাষ্ট্র মোট ১০টি। ইরান ছাড়াও সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে রয়েছে চীন, রাশিয়া, বেলারুশ, ভারত, পাকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তান। 

সূত্র: রয়টার্স

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর