মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের পূর্ণ অধিকার ইরানের আছে: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৪১ পিএম

শেয়ার করুন:

হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের পূর্ণ অধিকার ইরানের আছে: রাশিয়া

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করার পূর্ণ অধিকার ইরানের রয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত। একই সঙ্গে তিনি পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে ‘ভণ্ডামি’ ও ‘জলদস্যুতার’ অভিযোগ তুলেছেন।

মঙ্গলবার জাতিসংঘে দেওয়া বক্তব্যে রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, ‘ইরানের ওপর পুরো দায় চাপিয়ে দেওয়ার একটি চেষ্টা চলছে, যেন মনে হয় ইরানই তার প্রতিবেশীদের ওপর হামলা করেছে। কিন্তু যুদ্ধের সময় কোনো উপকূলীয় দেশ আক্রান্ত হলে নিরাপত্তার স্বার্থে তারা নিজ জলসীমায় জাহাজ চলাচল সীমিত বা নিয়ন্ত্রণ করতে পারে।’


বিজ্ঞাপন


পশ্চিমা দেশগুলোকে জলদস্যুদের সঙ্গে তুলনা করে তিনি আরও বলেন, কৃষ্ণসাগরে রাশিয়ার বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলায় সমর্থন দিয়ে ইউরোপীয় দেশগুলো আইন লঙ্ঘন করছে।

নেবেনজিয়া অভিযোগ করেন, ‘জলদস্যুরা যেমন জাহাজে কঙ্কাল আঁকা কালো পতাকা উড়িয়ে আক্রমণ করে, পশ্চিমা দেশগুলো তেমনটা করে না। তারা তাদের বেআইনি কর্মকাণ্ডকে একতরফা জবরদস্তিমূলক ব্যবস্থার (নিষেধাজ্ঞা) আড়ালে লুকোনোর চেষ্টা করছে।’

এদিকে হরমুজ প্রণালিকে চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয় বলে দাবি করেছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি।


বিজ্ঞাপন


মঙ্গলবার এক প্রেসব্রিফিংয়ে তিনি বলেন, নৌচলাচল বাধাগ্রস্ত করার এই কাজকে কোনোভাবেই সমর্থন করা যায় না। প্রণালিটি কখনোই বন্ধ করা উচিত ছিল না।

গুরুত্বপূর্ণ নৌপথটি পুনরায় খোলার বিষয়ে কাতার সকল পক্ষের সাথে আলোচনা করছে উল্লেখ করে মুখপাত্র আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, এটি কখনোই বন্ধ করা উচিত ছিল না এবং এই অঞ্চলে চলমান অন্যান্য বিষয় বিবেচনা না করেই এটি অবিলম্বে খুলে দেওয়া উচিত।

সূত্র: আলজাজিরা

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর