মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

ইরানপন্থি তকমা দিয়ে বাহরাইনে ৬৯ জনের নাগরিকত্ব বাতিল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ এএম

শেয়ার করুন:

ইরানপন্থি তকমা দিয়ে বাহরাইনে ৬৯ জনের নাগরিকত্ব বাতিল

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ চলাকালে তেহরানের প্রতি সহমর্মিতা প্রদর্শনের অভিযোগে ৬৯ জনের নাগরিকত্ব বাতিল করেছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ বাহরাইন। 

সোমবার (২৭ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা দ্য বাহরাইন নিউজ এজেন্সি। খবর আনাদোলুর।


বিজ্ঞাপন


বাহরাইন নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের শত্রুতাপূর্ণ এবং অপরাধী কার্যক্রমের প্রতি সহানুভূতি প্রকাশ ও প্রশংসা করার দায়ে এই ৬৯ জনের নাগরিকত্ব বাতিল করেছেন বাহরাইনের হাই ক্রিমিনাল কোর্ট।

এই ৬৯ জনের মধ্যে এমন কয়েকজন আছেন, যারা একই পরিবারের সদস্য। ইরানের পরমাণু প্রকল্প ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে প্রায় দু’যুগ ধরে দ্বন্দ্ব চলছে যুক্তরাষ্ট্রের।

এ ইস্যুতে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত জেনেভায় কয়েক দফা বৈঠকের পরও কোনো মীমাংসা হয়নি। তারপর ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ বিমান অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, শুরু হয় ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের ৬ দেশ সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে অবস্থিত মার্কিন সেনাঘাঁটি ও সেনাস্থাপনাগুলো লক্ষ্য করে মুহুর্মুহু ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করে ইরানের প্রতিরক্ষা বাহিনী।

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাতে মার্কিন ঘাঁটিগুলোর পাশাপাশি এই ৬ দেশের বেশ কিছু সরকারি-বেসরকারি ও জ্বালানি অবকাঠামোগত বিভিন্ন স্থাপনার গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে, কয়েক জন নাগরিক নিহতও হয়েছেন। 

সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে কুয়েত এবং বাহরাইন। গত ৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতি শুরু হয়েছে ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে। 

যুদ্ধ চলাকালে ইরানের প্রতি সহানুভূতি প্রদর্শন ও ইরানের পক্ষে সমর্থন জানানোর অভিযোগে গত মার্চে বেশ কয়েক জনকে গ্রেফতার করেছিল বাহরাইন। 

দেশটির হাই ক্রিমিনাল কোর্টে সে সময়েই শুরু হয়েছিল বিচার। সেই বিচারেরই রায় ঘোষণা করা হয়েছে সোমবার।  

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর