মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

কৃতজ্ঞতা জানিয়ে পুতিনের কাছে খামেনির বিশেষ বার্তা পৌঁছালেন আরাগচি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ০৯:১০ এএম

শেয়ার করুন:

কৃতজ্ঞতা জানিয়ে পুতিনের কাছে খামেনির বিশেষ বার্তা পৌঁছালেন আরাগচি
রাশিয়ার প্রসিডেন্ট পুতিনের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচির বৈঠক

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতি রাশিয়ার ‘দৃঢ় ও অটল’ অবস্থানের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেন, ‘আপনাদের এই অবিচল সমর্থনের জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।’

গতকাল পাকিস্তান থেকে রওনা হয়ে রাশিয়ায় পৌঁছান আরাগচি। যুক্তরাষ্ট্র–ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তানসহ কয়েকটি দেশ। 


বিজ্ঞাপন


গত শনিবার পাকিস্তানে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেন আরাগচি। ওইদিনই তিনি ওমানে যান। সেখানে দেশটির আমিরের সঙ্গে বৈঠক করেন। এরপর গতকাল পাকিস্তানে ফিরে কয়েক ঘণ্টা অবস্থানের পর রাশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন।

রাশিয়ায় পৌঁছে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির বিশেষ বার্তা পৌঁছে দিয়েছেন আরাগচি। 

রাশিয়ার সঙ্গে ইরানের ‘কৌশলগত অংশীদারিত্ব’ চুক্তি রয়েছে। ইরানে মার্কিন–ইসরায়েলি হামলা শুরুর পর থেকেই মস্কো ও তেহরান সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলছে। 


বিজ্ঞাপন


আজ বৈঠকে পুতিন জানিয়েছেন, ইরানসহ ওই অঞ্চলের অন্যান্য দেশগুলোর স্বার্থে রাশিয়া সম্ভাব্য সবকিছু করবে।

সূত্রমতে, খুব শিগগিরই পুতিন, রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ এবং উর্ধ্বতন কর্মকর্তারা একটি বিশেষ আলোচনায় বসতে যাচ্ছেন। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধ বন্ধে চলমান আলোচনার বর্তমান পরিস্থিতিই হবে এই বৈঠকের মূল বিষয়বস্তু।

ক্রেমলিন জানিয়েছে, তারা রাজনৈতিক ও কূটনৈতিকভাবে এই সংঘাত নিরসনে এবং সমাধানের পথ খুঁজতে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।

এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর