সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

ভারতে বিরিয়ানি ও তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ০৮:২০ পিএম

শেয়ার করুন:

ভারতে বিরিয়ানি ও তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

ভারতের বাণিজ্যিক নগরী মুম্বাইয়ে বিরিয়ানি ও তরমুজ খেয়ে একই দুই শিশুসহ একই পরিবারের মর্মাান্তিক মৃত্যু হয়েছে। খাদ্য বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

এনডিটিভি জানিয়েছে, গত শনিবার রাত প্রায় সাড়ে ১০টায় আরও পাঁচজন আত্মীয়ের সঙ্গে রাতের খাবার খান মোবাইল যন্ত্রাংশের ব্যবসায়ী ৪০ বছর বয়সী আবদুল্লাহ আব্দুল কাদের, তার স্ত্রী ৩৫ বছর বয়সী নাসরিন এবং তাদের দুই মেয়ে ১৩ বছর বয়সী জয়নাব ও ১৬ বছর বয়সী আয়েশা। খাবারের তালিকায় ছিল বিরিয়ানি। ভোজ শেষে আত্মীয়রা নিজেদের বাড়িতে ফিরে যান।


বিজ্ঞাপন


পরে রাত প্রায় ১টার দিকে পরিবারটি তরমুজ খায়। রোববার ভোর ৫টার দিকে তাদের শরীর খারাপ লাগে এবং বমি ও পাতলা পায়খানা শুরু হয়। প্রথমে একজন স্থানীয় ডাক্তার তাদের চিকিৎসা করেন, কিন্তু অবস্থার অবনতি হলে তাদের দ্রুত জেজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তবে চিকিৎসা সত্ত্বেও ছোট মেয়েটি রোববার আনুমানিক সকাল ১০টা ১৫ মিনিটে মারা যায়। চিকিৎসাধীন অবস্থাতে তার মা নাসরিন ও বড় বোন আয়েশারও মৃত্যু হয় এবং রাত প্রায় সাড়ে ১০টার দিকে মারা যান পরবারের কর্তা কাদের।

ডাক্তার জিয়াদ কোরেশি, যিনি প্রথমে পরিবারটিকে পরীক্ষা করেছিলেন- তিনি জানান, পরিবারটির অবস্থা খুব খারাপ ছিল এবং তাদের অত্যন্ত ক্লান্ত দেখাচ্ছিল। 

তিনি বলেন, ‘তাদের প্রচণ্ড বমি ও ডায়রিয়া হচ্ছিল। আমি যখন তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাই, তখন তারা আমাকে জানায় যে তারা তরমুজ খেয়েছিল।’


বিজ্ঞাপন


সন্দেহজনক মৃত্যু

১২ ঘণ্টার ব্যবধানে একই পরিবারের চার সদস্যের রহস্যজনক মৃত্যুর পেছনে খাদ্যে বিষক্রিয়ার সন্দেহ করছে পুলিশ এবং ধারণা করছে যে তরমুজটি বিষাক্ত ছিল।

কর্মকর্তারা জানিয়েছেন, একটি আকস্মিক মৃত্যুর মামলা নথিভুক্ত করা হয়েছে এবং ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এরই মধ্যে পুলিশ আধখাওয়া এক টুকরো তরমুজ সংগ্রহ করে পরীক্ষাগারে পরীক্ষার জন্য পাঠিয়েছে। 

মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার প্রবীণ মুন্ডে বলেন, ‘ময়নাতদন্তের সময় মৃতদেহগুলো থেকে সংগৃহীত নমুনা পরবর্তী তদন্তের জন্য সংগ্রহ করা হয়েছে। হিস্টোপ্যাথলজিক্যাল রিপোর্ট হাতে পাওয়ার পরেই মৃত্যুর চূড়ান্ত কারণ নিশ্চিত হওয়া যাবে। 
 
সূত্র: এনডিটিভি

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর