সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

নেতানিয়াহুর বিরুদ্ধে তিন মামলার শুনানি স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ০৬:২৬ পিএম

শেয়ার করুন:

নেতানিয়াহুর বিরুদ্ধে তিন মামলার শুনানি স্থগিত

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে একটি ফৌজদারি মামলায় শুনানি শুরু হওয়ার প্রায় ৯০ মিনিট আগে তার আইনজীবীর অনুরোধে শুনানি হঠাৎ বাতিল করা হয়েছে। গাজায় ইসরায়েলি অভিযান এবং লেবানননে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধের কারণে এই নিয়ে তৃতীয়বারের মতো শুনানি স্থগিত করা হলো।

ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, প্রায় ছয় সপ্তাহ পর সোমবার নেতানিয়াহুর বিরুদ্ধে করা একটি ফৌজদারি মামলায় সাক্ষ্য দেওয়ার কথা ছিল তার।


বিজ্ঞাপন


কিন্তু আজকের শুনানি বিলম্ব এবং বাতিলের বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক কারণ জানানো হয়নি।

২০১৭ সালে ঘুষ, জালিয়াতি এবং আস্থা ভঙ্গের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে তদন্ত শুরু করে ইসরায়েলের পুলিশ। এরপর ২০১৯ সালে তার বিরুদ্ধে পৃথক তিন মামলায় দায়ের করা হয় এবং গত পাঁচ বছর ধরে নেতানিয়াহুর বিরুদ্ধে শুনানি চলছে। এসব মামলার শুনানিতে তাকে নিয়মিত আদালতে হাজিরা দিতে হয়।

একটি মামলার অভিযোগে বলা হয়েছে, তিনি তার ধনকুবের বন্ধুদের কাছ থেকে উপহার নিয়েছেন এবং তাদের পক্ষে ইতিবাচক সংবাদ প্রচারের বিনিময়ে মিডিয়া টাইকুনদের বিশেষ সুবিধা দিয়েছেন। তবে নেতানিয়াহু এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, এগুলো তার বিরুদ্ধে ‘রাজনৈতিক ষড়যন্ত্র’।

অন্য আরেকটি মামলার বিবরণে উল্লেখ করা হয়, নেতানিয়াহু ও তার স্ত্রী হলিউডের প্রযোজক ও ব্যবসায়ী আর্নন মিলচানের কাছ থেকে প্রায় দুই লাখ মার্কিন ডলারের চুরুট, শ্যাম্পেন এবং অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়েছেন।


বিজ্ঞাপন


এদিকে মামলাগুলো থেকে রেহাই পেতে গত নভেম্বরে ইসরায়েলের প্রেসিডেন্টের কাছে ক্ষমা চেয়ে আবেদন করেছিলেন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একাধিকবার নেতানিয়াহুর বিচার বাতিলের আহ্বান জানিয়েছেন। 

তবে শনিবার ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ এক বিবৃতিতে বলেছেন, মামলাগুলোর বাদি পক্ষের সঙ্গে আপস-মীমাংসার ক্ষেত্রে নেতানিয়াহুর সমস্ত প্রচেষ্টা যদি ব্যর্থ হয়— কেবল তাহলেই ইসরায়েলের প্রধানমন্ত্রীর আবেদনের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তিনি। ফলে শিগগিরই এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসছে না এবং অনির্দিষ্টকালের জন্য আদালতে হাজির দিতে হবে নেতানিয়াহুকে।

সূত্র: বিবিসি 

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর