সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদা আলোচনার ব্যর্থতার জন্য দায়ী: আরাঘচি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ০৩:২৯ পিএম

শেয়ার করুন:

যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদা আলোচনার ব্যর্থতার জন্য দায়ী: আরাঘচি

চলমান উত্তেজনা নিরসনে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণে ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

সোমবার (২৭ এপ্রিল) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করার জন্য দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর সেইন্ট পিটার্সবার্গে পৌঁছে স্থানীয় সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি।


বিজ্ঞাপন


আরাঘচির টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা একটি ফারসি সাক্ষাৎকারে দেখা যায়, সেন্ট পিটার্সবার্গে নেমে তিনি জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে রুশ মিত্রদের সাথে আলোচনা করবেন তিনি।

রাশিয়ায় তিনি সাংবাদিকদের বলেন, কোন কোন শর্তসাপেক্ষে আলোচনা অব্যাহত থাকতে পারে সেটি নিয়েও কথা হয়েছে। বর্তমানে ইরানের হরমুজ প্রণালি বন্ধ রাখার বিষয়টিরও উল্লেখ করেন ইরানের এই পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে নিরাপদ চলাচল একটি বৈশ্বিক ইস্যু এবং ওমানসহ প্রতিবেশী দেশগুলোকে এই প্রণালিতে তাদের পারস্পরিক স্বার্থ রক্ষায় ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানান।

ইরান ও ওমানের মধ্যে অনেক বিষয়ে মিল রয়েছে বলে ইঙ্গিত দেন আরাঘচি। এই প্রণালি নিয়ে দুই দেশের মধ্যে পরবর্তী আলোচনার বিষয়ে একটি চুক্তিও হয়েছে বলে জানান তিনি।


বিজ্ঞাপন


এরআগে শুক্রবার রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যান আরাঘচি। সেখানে পাকিস্তানের সেনাপ্রধান, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর গতকাল রোববার ওমানে গিয়েছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ওমান সফর শেষ করে আবারো পাকিস্তানে যান তিনি। পাকিস্তানে কয়েক ঘণ্টা অবস্থান করার পর সেন্ট পিটার্সবার্গের উদ্দেশে ইসলাবাদ ত্যাগ করেন আরাগচি।

সূত্র: বিবিসি, ডন

এমএইআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর