সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

দক্ষিণ লেবাননে ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ০২:১৪ পিএম

শেয়ার করুন:

দক্ষিণ লেবাননে ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত

হিজবুল্লাহর এক বিস্ফোরকবাহী ড্রোন হামলায় রোববার (২৬ এপ্রিল) দক্ষিণ লেবাননে আগ্রাসন চালাতে আসা এক ইসরায়েলি সেনা নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন। 

লেবাননের সঙ্গে ইসরায়েলের গত সপ্তাহে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি বর্ধিত হওয়া সত্ত্বেও, রোববার দিনভর সীমান্ত সহিংসতা অব্যাহত ছিল। খবর টাইমস অব ইসরায়েলের।


বিজ্ঞাপন


দখলদার ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু এই নড়বড়ে যুদ্ধবিরতি বারবার লঙ্ঘনের জন্য হিজবুল্লাহকে অভিযুক্ত করেছেন এবং এর জবাবে কঠোর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছেন। 

অন্যদিকে, ইরান-সমর্থিত সংগঠন হিজবুল্লাহ এই অভিযোগ প্রত্যাখ্যান করে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য ইসরায়েলকে দায়ী করেছে।

এই প্রাণঘাতী হামলার পর ইসরায়েলের প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননে ইসরায়েল-ঘোষিত নিরাপত্তা অঞ্চলের উত্তরে হিজবুল্লাহর কর্মী ও অবকাঠামোকে লক্ষ্য করে একাধিক বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়েছে।

১৭ এপ্রিল থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির মেয়াদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও তিন সপ্তাহের জন্য বর্ধিত করার ঘোষণা দেন।

আইডিএফ রোববার সন্ধ্যায় জানিয়েছে, হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলের ৭ম সাঁজোয়া ব্রিগেডের ৭৭তম ব্যাটালিয়নের ১৯ বছর বয়সী সার্জেন্ট ইদান ফুকস নিহত হয়েছেন।

এছাড়াও ইসরায়েলের সেনাবাহিনীর একজন অফিসার ও তিনজন সেনা হামলায় গুরুতরভাবে আহত হয়েছেন, একজন সেনা মাঝারি এবং আরেকজন সেনা সামান্য আহত হয়েছেন।

যুদ্ধবিরতি চলাকালীন দক্ষিণ লেবাননে নিহত হওয়া তৃতীয় ইসরায়েলি সেনা হলেন ফুকস এবং হিজবুল্লাহর সরাসরি হামলায় নিহত প্রথম ব্যক্তি। হিজবুল্লাহর আগে থেকে পুঁতে রাখা বোমার আঘাতে অন্য দুই সৈন্য নিহত হন। 

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর