মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে হামলাকারীর টমাস অ্যালেন ডেমোক্রেট নেত্রী ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের একজন অন্ধভক্ত।
৩১ বছরের ওই যুবক দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একজন শিক্ষক এবং ভিডিও গেম ডেভেলপার হিসেবে কাজ করতেন বলে আমেরিকার সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে।
বিজ্ঞাপন
ওয়াশিংটনের সময় শনিবার (২৫ এপ্রিল) রাতে হোয়াইট হাউসের অদূরে ওয়াশিংটন হিলটন হোটেলে একটি নৈশভোজ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন ট্রাম্প।
হোয়াইট হাউস কভার করা সাংবাদিকদের জন্য প্রথা মেনে ওই বার্ষিক নৈশভোজের আয়োজন করা হয়েছিল তার দফতরের তরফে।
ট্রাম্পের সঙ্গে ছিলেন তার স্ত্রী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। এ ছাড়া, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স-সহ একাধিক মার্কিন উচ্চপদস্থ আধিকারিক ও নেতা নৈশভোজে উপস্থিত ছিলেন। সেখানেই হামলা চালান টমাস।
তদন্তকারীদের সূত্র উদ্ধৃত করে মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছেন, ২০২৪ সালের অক্টোবরে মার্কিন প্রেসিডেন্ট ভোটের সময় ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট নেত্রী কমলা হ্যারিসের নির্বাচনী তহবিলে ২৫ ডলার দান করেছিলেন টমাস।
বিজ্ঞাপন
আমেরিকার ফেডারেল ইলেকশন কমিশনের নথিতেও তার উল্লেখ রয়েছে। এবার হোয়াইট হাউস কর্তৃপক্ষের ওই পূর্বঘোষিত নৈশভোজ কর্মসূচিতে হামলা চালানোর প্রস্তুতি নিয়েই এসেছিলেন তিনি।
হোটেলের একটি ঘর ভাড়া নিয়ে আগেই ‘চেক ইন’ করেছিলেন। কারণ, ট্রাম্প হোটেলে হাজির হলে নিরাপত্তার কড়াকড়ি বেড়ে যাবে বলে জানতেন তিনি।
বলরুমে ট্রাম্প হাজির হওয়ার পরেই এলোপাথাড়ি গুলি ছুড়তে ছুড়তে সেখানে ঢুকে পড়ার চেষ্টা করেন টমাস। কিন্তু নিরাপত্তারক্ষীদের তৎপরতায় ধরা পড়ে যান।
ওয়াশিংটন হিলটন হোটেলে হামলার ১০ মিনিট আগেই পরিবারের সদস্যদের কাছে নিজের লিখিত বিবৃতি পাঠিয়ে দিয়েছিলেন কোল টমাস অ্যালেন।
এই যুবক তাতে জানিয়েছিলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনের সব উচ্চপদস্থ কর্মকর্তাকেই তিনি মেরে ফেলতে চান।
কেবল এক ভারতীয় বংশোদ্ভূত কর্মকর্তাকে ‘হিটলিস্ট’ থেকে বাদ রেখেছিলেন অ্যালেন। তিনি মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান কাশ পটেল।
কেন কাশকে ছাড় দিয়েছেন, তার ব্যাখ্যা নেই। তবে বাকিদের উপর কিসের ক্ষোভ, বিবৃতিতে তা বিস্তারিত জানিয়েছেন অ্যালেন।
বহু সাংবাদিক, উচ্চপদস্থ কর্মকর্তা সেখানে উপস্থিত ছিলেন। ট্রাম্পের সঙ্গে ছিলেন তার স্ত্রী তথা আমেরিকার ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
বিবৃতিতে অ্যালেন জানান, কাশ ছাড়া ট্রাম্প প্রশাসনের কর্মকর্তা পদমর্যাদা অনুযায়ী তার নিশানায় রয়েছেন। তবে যারা ওই নৈশভোজে যোগ দিয়েছিলেন, তাদের সবাইকেই তিনি অপরাধী বলে মনে করেন।
কারণ সবাই এক ‘বিকৃতমনস্ক, ধর্ষক এবং বিশ্বাসঘাতকের (ট্রাম্প) বক্তৃতা শোনার জন্য সেখানে জড়ো হয়েছেন।
-এমএমএস




